,

জেলা পরিষদ নির্বাচন : চেয়ারম্যান নির্বাচিত হলেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী

আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুল আলম এমএসসি । নির্বাচন অফিসসুত্র জানিয়েছে- আনারস প্রতীকে শফিকুল আলম পান ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের এডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী পেয়েছেন ৫৯৯ ভোট। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয় আজ । নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ১৫টি সাধারণ সদস্য পদের মধ্যে ১০টি পদে ৩৫ জন এবং ৫টি সংরক্ষিত মহিলা সদস্য পদের মধ্যে ২টি ওয়ার্ডে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫টি সাধারন ওয়ার্ডে এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ১৩৫২ জন ভোটার তাদের ভোট দেন।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে