,

একঘন্টায় খুশকিমুক্ত চুল উপহার দেবে লেবু

লাইফস্টাইল ডেস্ক :শীত আসলেই বেড়ে যায় খুশকির প্রকোপ। ফলে চুল শুষ্ক হয়ে ঝরে যেতে থাকে। লেবু, দই ও মধুর তৈরি একটি হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে দূরে থাকতে পারবেন খুশকি থেকে। এই প্যাকে রয়েছে ভিটামিন বি৬, বি১২, অ্যামিনো অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড ও জিঙ্ক যা খুশকি দূর করার পাশাপাশি চুল উজ্জ্বল ও ঝলমলে করে।

kl-700x336

জেনে নিন কীভাবে হেয়ার প্যাক তৈরি ও ব্যবহার করবেন-
আধা কাপ গ্রিক ইয়োগার্ট নিন। একটি লেবু অর্ধেক করে কেটে চামচে নিয়ে চুলার উপর ধরে রাখুন ২০ সেকেন্ড। সামান্য ঠাণ্ডা হলে লেবুর রস বের করে দইয়ের সঙ্গে মেশান। ১ টেবিল চামচ মধু ও কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মেশান। মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলের জট খুলে নিন।

চুল অতিরিক্ত শুষ্ক হলে সামান্য নারিকেল তেল লাগিয়ে তারপর আঁচড়ান চুল। হেয়ার প্যাক আঙ্গুলের সাহায্যে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। চুল হালকা করে খোঁপা করে নিন। এক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক