,

আইএলও কর্মকতার গাড়ি জব্দ

180923_180নিউজ ডেস্ক : প্রিভিলেজড পারসনের শুল্ক মুক্ত সুবিধার অপব্যবহারের দায়ে রাজধানীতে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও (সাবেক ইউএনডিপি) কর্মকর্তা কিশোর কুমার সিং এর ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। কাস্টমস ইনটেলিজেন্সের ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।
ফেসবুকে তারা গাড়িটির ছবিও প্রকাশ করেছে।
বাংলাদেশে গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক মুক্ত সুবিধা পেয়ে থাকেন বিশেষ ক্যাটাগরির ব্যক্তিরা।
যদিও অনেক সময় এসব গাড়ি পরে অন্যদের ব্যবহার করতে দেখা যায়।
শুল্ক কর্মকর্তারা মনে করেন, সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা নিয়ম বহির্ভূতভাবে এসব গাড়ি অন্যদের কাছে হস্তান্তর করেন।
আর তাই এ ধরনের গাড়ির অপব্যবহারের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই অভিযান চালাচ্ছে কাস্টমস ইন্টেলিজেন্স বা শুল্ক গোয়েন্দারা।
এর আগে গত সেপ্টেম্বর মাসে সিলেট থেকে একটি এবং মৌলভীবাজারের একটি গ্যারেজ থেকে দুটি দামী গাড়ি উদ্ধার করেছিলো বাংলাদেশের শুল্ক গোয়েন্দারা।
গাড়িগুলোর একটি পাজেরো স্পোর্টস কার ও একটি জাগুয়ার। এর মধ্যে একটিতে ছিলো ব্রিটিশ নম্বরপ্লেট।
গাড়িগুলোর মধ্যে একটি, মৌলভীবাজারের গ্যারেজের মালিক ব্যবহার করতেন বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারি পরিচালক প্রভাত কুমার।
২০১৬ সালে এরকম মোট অন্তত ৪০টিরও বেশি গাড়ি আটক করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা