,

নারী ভোটার কম, হয়রানির অভিযোগ আইভীর

ivyনিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে নারী ভোটারদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

তার দাবি, এজন্য হঠাৎ করে বিভিন্ন কেন্দ্র নারী ভোটারদের উপস্থিতিতি কমে গেছে।

বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সফুরা খাতুন পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ অভিযোগ কেরন।

এ সময় নারী ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান আইভী।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী দায়িত্বে থাকা ভ্রাম্যমাণ আদালত তার কর্মীদের নানাভাবে হয়রানি করছে।

এর আগে সকাল সাড়ে ৯টায় দেওভোগ শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের এ প্রার্থী।

ভোট দেয়ার আগে তিনি মাসদাইর পৌর কবরস্থানে দুই ভাইকে সঙ্গে নিয়ে বাবার কবর জিয়ারত করেন। তার বাবা আলী আহাম্মদ চুনকাও নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

শিশুবাগ কেন্দ্রে ভোট দিয়ে সেলিনা হায়াৎ আইভী কেন্দ্র পরিদর্শনে বের হন। তবে তিনি নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

ভোট দিয়ে সাংবাদিকদের আইভী বলেন, নারায়ণগঞ্জের মানুষ শান্তিপ্রিয়, তারা নৌকা প্রতীককে বিজয়ী করবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা