,

তরুনীর বয়স যখন ১৮!

image-1-1-696x464লাইফস্টাইল ডেস্ক: কৈশোর বয়সেই ভিত্তি স্থাপন হয় মেয়েদের জীবনের। জীবনের লক্ষ্য থেকে শুরু করে প্রিয় মানুষের ভালোবাসা সব কিছুই যেন এই সময়ে এসে ধরা দেয় হাতের মুঠোয়। এই সময়ে আপনার দ্বারা ভুল করার সম্ভাবনা যেমন প্রবল তেমনি কাঁধে হাত রেখে আপনাকে সঠিক পথে এগিয়ে দেওয়ার মানুষ আছে। এই কৈশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বন্ধুবান্ধব আর পরিবারের ভূমিকা। কৈশোরের একটি ভুল যেমন আপনার জীবনকে নষ্ট করতে যথেষ্ট তেমনি আপনার প্রতিভাকে কাজে লাগানোরও উত্তম সময় এটি।

বয়ঃসন্ধিকাল: এই সময়ে মেয়েদের মাঝেই কিছু পরিবর্তন আসে। মেয়েদের এই সময় কথা বলার ধরন, আচরণ এবং শারীরিক একটি পরিবর্তন আসে আমরা যাকে পিরিয়ড হিসেবে জানি। এই শারীরিক পরিবর্তনে মেয়েরা প্রায়ই ভয় পেয়ে যায়। তারা পরিবারের সাথে ভাগাভাগি না করে তা করে বন্ধুদের সাথে। ফলে তাদের এই সম্পর্কে পরিষ্কার ধারণার পরিবর্তে জন্মায় ভুল ধারণা। তাই বয়ঃসন্ধিকালে পরিবারের উচিৎ সবার আগে তার সন্তানকে আগলে রাখা। তাকে এটা অনুভব করানো যে আমরা তোমার পাশেই আছি।

বাবা মায়ের আচরণ: কৈশোরে মেয়েরা প্রায় উদাস কিংবা আনমনা থাকে। তাই বাবা এবং মা দুজনেরই উচিৎ সেই সময় তার সাথে স্বাভাবিক আচরণ করা। তার মনে প্রশ্ন যা আছে তার উত্তর বের করা। তাকে এটা বলা যে আমরা তোমার বন্ধু। তার সাথে রাগারাগি না করা। কোনোকিছু না বুঝলে তাকে তা সুন্দর করে বুঝিয়ে বলা।

ধর্মীয় শিক্ষা: পারিপার্শ্বিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা সন্তানকে দেয়া আবশ্যক। কৈশোরের এই সময় থেকে তাকে এই ধর্মীয় আচার-আচরণ না শেখালে তার মাঝে ধর্মীয় শ্রদ্ধাবোধ গড়ে উঠবেনা। তাই শিশুকে কৈশোরের এই সময় থেকেই ধর্মীয় শিক্ষা দিন।

প্রযুক্তি: প্রযুক্তি আমাদের জন্য যেমন আশীর্বাদ তেমনি ক্ষেত্রবিশেষে তা হয়ে দাঁড়ায় অভিশাপ। আর কৈশোরের এই সময়ে এই প্রযুক্তি আপনার সন্তানকে খুব সহজেই নষ্ট করে দিতে পারে। তাকে নিয়ে যেতে পার ভুল পথে। তাই সন্তানকে যতটা সম্ভব প্রযুক্তি থেকে দূরে রাখুন। এর পরিবর্তে হাতে তুলে দিন বই। পড়ার অভ্যাস গড়ে তুলুন তার মাঝে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে