,

সুষ্ঠুভাবে ভোট দিতে পারায় খুশি ৮৮ বছরের আছিয়া

image-54419-1482392136নারায়ণগঞ্জ প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সকাল থেকেই অবাধ, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জে নেওয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটাররা। অনেক জায়গায় সুষ্ঠুভাবে এবং নির্বিঘ্নে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বয়স্করা ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন।

কেন্দ্রগুলোতে ঘুরে ঘুরে দেখা গেছে বাইরে দীর্ঘ লাইন। দুপুরের দিকে দেখা গেলো প্রচুর সংখ্যক বয়স্ক মানুষ তাদের ভোট দিতে এসেছেন। কেউ হুইল চেয়ারে চেপে, কেউ অন্যের কাঁধে ভর দিয়ে কিংবা কেউ কারো হাত ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের ২০ নং ওয়ার্ডের ৫১ নং সোনাকান্দা আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিতে আসেন ৮৮ বছরের বৃদ্ধা মোসাঃ আছিয়া খাতুন। ভোট দেওয়া শেষে কথা হয় আমাদের সময়ের প্রতিবেদকের সঙ্গে। তিনি জানান, এবার খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। শান্তিতে ভোট দিতে পারায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

বোনের কাঁধে ভর করে ২৩ নং ওয়ার্ড পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিতে আসেন বয়সের ভারে ন্যুব্জ রাহেলা খাতুন। একই কেন্দ্রে দুই ভাতিজা এবং নাতির কাঁধে ভর দিয়ে আসেন কুলসুম বেগম। তাদের চোখে-মুখেও ছিল সুষ্ঠুভাবে ভোট দিতে পারার আনন্দ। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারায় তারা খুবই খুশি।

বোনের কাঁধে রাহেলা খাতুন (বামে), ভাতিজা এবং নাতির কাঁধে কুলসুম বেগম (ডানে)। ছবি- আসাদুর রহমান।

নারায়ণগঞ্জের ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন ভোটার এবার নিজেদের মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর নির্বাচনের সুযোগ পাচ্ছেন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন।

এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি’র মনোনীত প্রার্থীসহ ৭টি রাজনৈতিক দলের প্রার্থী, ২৭টি ওয়ার্ডে ১৫৪ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা