,

বরফ নাকি তাপ : কোন ব্যথায় কী লাগাবেন?

ortho-elbow-pain-27195332xxxlg-550x392কোন ব্যথায় কি ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন তা জানতে হলে আগে আমাদের জানতে হবে নানা রকম ব্যথা সম্পর্কে। যখন আমরা এই পার্থক্যগুলো বুঝতে পারবো, তখন আমরা সহজেই বুঝতে পারবো আমাদের কি প্রয়োজন বরফ না তাপ চিকিৎসা।
১। বাতের ব্যথায় তাপ: ৬ সপ্তাহের চেয়ে বেশি স্থায়ী ব্যথার জন্য তাপ চিকিৎসা উত্তম। বাতের ব্যথায় শরীরের অভ্যন্তরে নানান জায়গায় ও হাড়ের জয়েন্টে ব্যথা করে। এধরনের ব্যথায় তাপ চিকিৎসা নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়। এতে হাড়ের জয়েন্টের ব্যথা কমে মাংসপেশিতে আরাম অনুভূত হয়।
২। মাথার আঘাতে বরফ: মাথায় যেকোন ধরনের আঘাতের যন্ত্রণা লাঘব করতে বা জ্বালাপোড়া কমাতে বরফ কার্যকরী। মাথা ব্যথা শুরু হলে আমাদের মস্তিস্কের রক্তনালী এবং নার্ভ সিস্টেমে ব্যথা শুরু হয়। এই ব্যথা কমানোর জন্য একমাত্র আইস প্যাক বা বরফ পানিতে ভেজানো টাওয়েল প্রয়োজন।
৩। ঘাড়ের ব্যথায় তাপ চিকিৎসাঃ বেশিরভাগ মানুষ ঘাড়ের ব্যথা উপশমে আইস প্যাক লাগিয়ে একই ভুল করে, যেখানে এ ধরনের ব্যথায় আরাম পাওয়ার জন্য তাপ চিকিৎসার দরকার।
৪। পেশীর ব্যথায় বরফ ও তাপ চিকিৎসাঃ যদি কখনো মাংসপেশীতে টান লাগে বা রগে আঘাত লাগে সেসময় প্রাথমিকভাবে সেই জায়গায় বরফ লাগাতে পারেন জ্বলুনি কমানোর জন্য। যখন জ্বালাপোড়া কমে যাবে তখন মাংসপেশি শক্ত হয়ে থাকতে পারে সেসসময় তাপ বা হট ওয়াটার ব্যাগ সেজায়গায় লাগালে পেশী আবার আগের মত হয়ে যায়।
৫। মচকানোর ব্যথায় বরফ ও তাপ চিকিৎসাঃ যখন শরীরের কোন জয়েন্টের লিগামেন্ট ছিঁড়ে যায় বা হাত-পা মচকে যায় তখন সাথে সাথে ব্যথা কমানোর জন্য বরফ লাগানো দরকার। ব্যথা কমে গেলে সেখানে হট ওয়াটার ব্যাগ লাগাতে হবে।
৬। পুরনো ব্যথায় বরফ চিকিৎসাঃ যেসব টিস্যু হাড় ও পেশীর সাথে যুক্ত থাকে সেগুলো যদি কোন কারণে ব্যথা করে তখন ব্যথা কমাতে বরফ লাগাতে হয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক