,

৬ উপায় ওয়ার্কআউট না করেও ক্যালরি ঝরানোর সহজ

 

লাইফস্টাইল ডেস্ক : শীত কাল আসতেই ছেদ পড়েছে নিয়মিত ওয়ার্কআউটে? সকাল বেলা লেপের আদর সরিয়ে সুখের ঘুম ছেড়ে উঠে ওয়ার্কআউট করার কথা ভাবলেই জ্বর আসে? তাহলে জেনে নিন ওয়ার্কআউট না করেও আপনি কী ভাবে ক্যালরি ঝরাতে পারেন।

image-joging-702x336

গাছ লাগান : ক্যালরি ঝড়ানোর জন্য সবচেয়ে ভাল বাগান করা। হাঁটু গেড়ে বসে মাটি কোপানো, ভারী টব এক দিক থেকে অন্য দিকে নিয়ে যাওয়া, এই সব কাজ করে আপনি ঘণ্টায় ৪০০ ক্যালরি পর্যন্ত ঝরাতে পারেন।

পোষ্যর সঙ্গে জগিং : বাড়িতে পোষ্য থাকলে তাকে রোজ বাইরে বেড়াতে নিযে যান নিশ্চয়ই? এ বার থেকে পোষ্যর সঙ্গে পার্কে গিয়ে জগিং করুন। এতে আপনার পোষ্যর সঙ্গে সম্পর্কও আরও সুন্দর হবে।

জিওকোচিং : শীত কাল ফান ওয়ার্কআউটের জন্য উপযুক্ত। এই সময় জিওকোচিং-এর মতো আউটডোর অ্যাক্টিভিটির সাহায্যে নিজেকে সচল রাখতে পারেন। এই খেলা অনেকটা ট্রেজার হান্টের মতো। বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা জিনিস মোবাইল ডিভাইসের সাহায্য খুঁজে বের করতে হয়। বেশ কিছুটা ঘাম ঝড়ানো যায় এতে।

কোনও ইন্সট্রুমেন্ট বাজানো : কোনও ইন্সট্রুমেন্ট বাজানোর সময় মস্তিষ্ক ক্যালরি কমাতে সাহায্য করে। গিটার, বাঁশি, পিয়ানো যাই হোক না কেন, মিউজিক রিড করলে তা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়, হ্যান্ড-আই কোঅর্ডিনেশন উন্নত করে, মুড ভাল রাখে, ফুসফুসের কর্ম ক্ষমতা বাড়ায়।

কোনও বন্ধুকে ঘর বদলাতে সাহায্য করুন : ঘর পাল্টানোর সময় প্রচুর কাজ থাকে। বার বার সিঁড়ি দিয়ে উপর-নীচ করা, উঠে, বসে প্যাকিং, জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এতে ভাল শরীরচর্চা হয়, প্রচুর ক্যালরি ঝরে।

ঘর পরিষ্কার : ক্যালরি ঝরানোর দারুণ উপায় সুইপিং, ডাস্টিং, মপিং, স্ক্রাবিং। সপ্তাহে এক দিন অন্তত ঘর ঝাড়পোছ, পরিষ্কার করুন। এতে পরিচ্ছন্নতাও থারবে, মনও ভাল থাকবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে