,

জেনে নিন সম্পর্ক টিকে থাকে না যেসব কারণে

33014-boroঅনলাইন ডেস্ক : সামান্য কিছু ভুলেই সম্পর্ক ভেঙে যেতে পারে। হারিয়ে ফেলতে পারেন প্রিয় মানুষটিকে। তাই আগেভাগেই সচেতন হোন, যাতে বিচ্ছেদের কষ্ট আপনাকে ভোগ করতে না হয়। এ ক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে, কী কারণে সম্পর্ক ভাঙে। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট মেটা গার্লি জানিয়েছে এ রকম কিছু কারণ, যা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-

১. সারাক্ষণ সঙ্গীর সঙ্গে নেতিবাচক কথা বললে সম্পর্কে তিক্ততা বাড়ে। তাই সম্পর্ক যদি টিকিয়ে রাখতে চান, তাহলে সঙ্গীর সঙ্গে যতটা সম্ভব ইতিবাচক কথা বলুন।

২. বিশ্বাস নষ্ট হয়ে গেলে সেই সম্পর্ক বেশিদিন টেকে না। সঙ্গী যদি একবার আপনার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে, তাহলে আর কখনোই সম্পর্কটি আগের মতো হবে না। তাই সম্পর্কে বিশ্বাস টিকিয়ে রাখুন।

৩. প্রতারণা সম্পর্ক নষ্ট করার অন্যতম কারণ। আপনার যদি সঙ্গীকে ভালো নাই লাগে, তাহলে তাঁকে বিষয়টি খুলে বলুন। হয়তো সমঝোতার মাধ্যমে দুজনেই সুখী হতে পারবেন। তাই বাজেভাবে সম্পর্ক নষ্ট করতে না চাইলে প্রতারণা থেকে দূরে থাকুন।

৪. যোগাযোগের ঘাটতি থাকলে সম্পর্ক বেশিদিন টিকে না। জোর করে কোনো কিছুই ধরে রাখা যায় না। তাই নিজেদের সম্পর্ককে চাঙ্গা রাখতে যোগাযোগ বজায় রাখুন।

৫. সঙ্গীর অতীত নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন না। সবারই কোনো না কোনো অতীত থাকে। এগুলো ধরে রাখলে কখনোই সুখী হতে পারবেন না। আর সম্পর্কটা টিকিয়েও রাখতে পারবেন না।

৬. সঙ্গীর প্রতি অবহেলা সম্পর্ককে সাদামাটা করে ফেলে। যাঁকে ভালোবাসেন, তাঁকে অযথা অবহেলা করবেন কেন বলুন? ভালোবাসার মানুষকে ধরে রাখতে শিখুন। না হলে সম্পর্কটা শেষমেশ টিকিয়ে রাখতে পারবেন না।

৭. নিজের প্রতি যত্ন না নেওয়া। এতে সঙ্গী আপনার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলবে। আর আকর্ষণ না থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা খুবই কঠিন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে