মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কয়েল জ্বালাচ্ছেন,হতে পারে মৃত্যু জেনে নিন সতর্ক থাকুন

 

লাইফস্টাইল ডেস্ক :সামান্য একটি মশার কয়েলের ধোঁয়ায় থাকা রাসায়নিক, ১৩৭ টি সিগারেটে থাকা নিকোটিনের চেয়েও ক্ষতিকর। স্বাস্থ্য বিশেষজ্ঞদের এমন মত উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাটে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে অনুমোদনহীন ও মানবদেহের জন্য ক্ষতিকর মশার কয়েল। বাড়তি লাভের আশায় নিম্নমানের এসব কয়েল বিক্রির দাবি বিক্রেতাদের আর ক্রেতারা বলছেন ক্ষতিকর দিক সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণেই কয়েল কিনছেন তারা।
মশার উপদ্রব থেকে বাঁচতে কয়েল জ্বালিয়ে দৈনন্দিন কাজ সারেন অনেকে। কিন্তু তারা জানেন না অজান্তেই তাদের দেহে প্রবেশ করছে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য।

koil-binodon69
অন্যদিকে, বাহারি নামের নানা ধরণের মশার কয়েল অনেকটা অবাধেই বিক্রি হচ্ছে বিভিন্ন পাড়া মহল্লার দোকানপাটে। মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করার ক্ষেত্রে দেশে সুস্পষ্ট নীতিমালা থাকলেও তা মানছে না কিছু অসাধু ব্যবসায়ী। মাত্রাতিরিক্ত রাসায়নিকসমৃদ্ধ এসব কয়েলের অধিকাংশেরই নেই বিএসটিআইয়ের অনুমোদন।

একজন ক্রেতা বলেন, ‘আমরা তো বুঝি না কোনটা ক্ষতিকর, মশা থেকে বাঁচতেই তা ব্যবহার করি।’

একজন দোকানি বলেন, ‘আমরা তো আসল-নকল যাচাই করি না, কোম্পানি যা দেয় তাই রেখে দেই। এছাড়া বিএসটিআই অনুমোদিত কয়েলে লাভ কম হয়, বেশি লাভের জন্যই আমরা এগুলো বিক্রি করি।’

চটকদার বিজ্ঞাপন আর মশা মারার গ্যারান্টি দিলেও এসব কয়েলের কোনোটিরই প্যাকেটের গায়ে নেই কোম্পানির সঠিক কোন ঠিকানা কিংবা রেজিস্ট্রেশন নম্বর। এক্ষেত্রে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব আর ক্ষতিগ্রস্ত হচ্ছে নিয়মনীতি মেনে কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর বলেন, ‘আমরা তো অনুমোদনের বাইরে যেতে পারবো না, এক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

এদিকে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মশার কয়েলে সহনশীল মাত্রায় রাসায়নিক ব্যবহারে ক্ষতির আশঙ্কা অনেক কম, তবে অধিকাংশ কোম্পানি তা না মানার কারণে নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছেন এর ব্যবহারকারীরা।

বিএসএমএমইউ- এর বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক একেএম মোশাররফ হোসেন বলেন, ‘একটি মশার কয়েল ৮ ঘণ্টা জ্বালালে ১৩৭টি সিগারেটের সমপরিমাণ ক্ষতিকর উপাদান তৈরি করে।’

কড়া নজরদারির মাধ্যমে শিগগিরই অনুমোদনহীন মশার কয়েল বাজারজাতকরণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বানও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের