এয়ার হোস্টেস আকাশে থাকার পেশা
অনলাইন ডেস্ক : আপনি মিশুক? উসখুস করেন বেরিয়ে পড়তে? তাহলে ক্যারিয়ার হোক বিমান সেবিকার। এক ঢিলে তিন পাখি মারতে পারবেন। নিত্যনতুন মানুষের সঙ্গে আলাপ, দেশ-বিদেশ ভ্রমণ, বেতনও মোটাসোটা। এক কথায় বেশ উপভোগ্য জীবন।
দায়িত্ব : বিমান ওড়ার আগে থেকে বিমান সেবিকার কাজ শুরু। প্রথমেই নজরদারি যাত্রী নিরাপত্তার ওপর। বসার জায়গার অবস্থান, সিটবেল্টে কোনো খুঁত আছে কিনা, তা পরীা করে নিতে হবে। দরকারে এ ব্যাপারে আলোচনা সারতে হবে পাইলট বা হেড অ্যাটেনডেন্টের সঙ্গে। চোখ বোলাতে হবে ইমার্জেন্সি চেকলিস্টের ওপর। নিরাপত্তার প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ আছে কিনা, তা মিলিয়ে দেখতে হবে। তালিকায় থাকবে লাইফভেস্ট, টর্চস বা ফ্যাশ লাইট, ফায়ার ফাইটিং যন্ত্রপাতি ইত্যাদি। কোনোটা না থাকলে তা ওড়ার আগেই জানাতে হবে কর্তৃপকে। বিমানে তারা কেবল যাত্রীদের স্ন্যাকস ও পানীয় পরিবেশনের কাজ করেন না। অবশ্য এটি কাজের একটি অংশ মাত্র। তারা যাত্রীদের নানা সেবায় নিয়োজিত থাকেন। তারা আপনার নিরাপত্তা নিশ্চিত করেন। অসুস্থ, মাতাল থেকে শুরু করে অনেক মানুষকে নিরাপদে গন্তব্যে নিয়ে যাওয়া দায়িত্বের অন্যতম অংশ। তাদের চলাফেরা, কথাবার্তা ও সেবা প্রদান কঠোর নীতিমালায় নিয়ন্ত্রিত। তাদের উপস্থিতি এতটাই গোছালো ও সুন্দর যে, আপনি তাকে আপন ও নির্ভরযোগ্য বলে মনে করবেন। চুলের ফ্যাশন, মেকআপ ইত্যাদিও তাদের বিশেষভাবে ও বিশেষ যতেœ প্রস্তুত করতে হয়। কেবল পোশাক ও মেকআপেই তাদের নীতিমালা সীমাবদ্ধ নয়। এয়ার হোস্টেসদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হয়। তাদের প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় এবং সেবা প্রদান করতে হয়। তাই দৈহিক ফিটনেসের বিষয়টি গুরুত্বপূর্ণ। আপনার জীবনের নিরাপত্তার দায়িত্ব তাদের ওপর বর্তায়। তাদের প্রত্যেকেই মাটি থেকে ৩৫ হাজার ফুট উপরে তিন শতাধিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করে থাকেন। এ বিশাল দায়িত্ব অন্য কেউ কোনোদিন অনুভব করতে পারবেন না।
এমনকি বিমানে গর্ভবতীর সন্তান জন্মদানের প্রশিণও তাদের দেওয়া হয়। চিকিৎসার প্রয়োজনীয় অংশ সম্পর্কে বেশ জ্ঞান রাখেন তারা। বিমানযাত্রীর যে কোনো স্বাস্থ্যগত হুমকি মোকাবিলায় তারা বেশ পারদর্শী। আত্মরা বা বিপজ্জনক যাত্রীর হাত থেকে অন্যদের নিরাপদ রাখতে তাদের মার্শাল আর্টের প্রশিণও দেওয়া হয়। বিমান ছিনতাইয়ের মতো ঘটনা মাথায় রেখে তাদের অনেককেই উচ্চমানের প্রশিণ দেওয়া হয়। চরমভাবাপন্ন পরিবেশ ও পরিস্থিতিতে বেঁচে থাকার কৌশল জানেন ফাইট অ্যাটেনডেন্টরা। ১৯৭২ সালে আন্দেজ পর্বতে বিমান ক্র্যাশ করার পরের ইতিহাস যাদের জানা রয়েছে, তারা এ তথ্যটাও জানেন। বরফে ঢেকে থাকা চরমভাবাপন্ন পরিবেশে তারাই যাত্রীদের রা করেছিলেন। মাটি থেকে ৩৫ হাজার ফুট উপরে আগুনের সঙ্গে যুদ্ধ করতে পারেন তারা। কেবিন বা যে কোনো স্থানে অগ্নিকা-ের ঘটনা ঘটতেই পারে। বড় ধরনের অগ্নিকা- সামাল দেওয়ার মতো ট্রেনিং রয়েছে তাদের। একই ইউনিফর্ম ও একই ফ্যাশনে সবাইকে এক মনে হয়। কিন্তু তারা বিভিন্ন দেশ, জাতি, ধর্ম ও গোত্র থেকে এসেছেন। ফাইট টেকঅফ করার আগে হয়তো তাদের কাউকে গেটে দেখতে পাবেন। আবার তাকে পরে বিমানের মধ্যেই দেখবেন। তাই অনেক সময় তারা টিকিটিং এজেন্টের দ্বিগুণ কাজ করে থাকেন। তবে বিমানে ওঠার পর রাজত্ব তাদের। এরপর বিমানে ওঠার আগে যাত্রীদের টিকিট, লাগেজ ও লাগেজের ওজন চেকিং করা। আছে নিরাপত্তা সম্পর্কে যাত্রীদের ওয়াকিবহাল করা। হাসিমুখে বসার আসন দেখিয়ে দেওয়া। লাগেজ গুছিয়ে রাখতে সাহায্য করা। সময়মতো খাবার, পানীয় আর ব্ল্যাংকেট দিয়ে ছোট থেকে বড় সবার আরামের ব্যবস্থা করা। আবর্জনা পরিষ্কার করে কেবিন পরিচ্ছন্ন রাখা। জানতে হবে কেবিনে আগুন লাগলে, কেউ আচমকা মারা গেলে বা জন্মালে, হাইজ্যাকিংয়ের মতো দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি কী করে সামলাতে হবে। শিখতে হবে ফাস্টএইড। এর সঙ্গে পাইলটের প্রয়োজন বা সুবিধার দিকেও খেয়াল রাখতে হবে। স্মোক জোনে স্মোক ডিটেক্টর চালু রাখতে হবে সারাণÑ যাতে কেবিনে ধোঁয়া জমে কারো শ্বাসকষ্ট, কাশি না হয়? প্রত্যেক এয়ার হোস্টেস যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত থাকেন। বেশি বেশি খাবার, দ্বিগুণ পানীয় দেওয়ার চেষ্টা করেন। যাত্রীদের সুষ্ঠু সেবা প্রদান তাদের মনে সত্যিকার অর্থেই তৃপ্তি এনে দেয়।
শিাগত যোগ্যতা : বয়স ১৭ থেকে ২৬ বছরের মধ্যে এবং কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। স্নাতক হলে এবং কোনো বিদেশি ভাষা জানলে আরও ভালো। এতে কাজ বা শিায় বেশি সুবিধা হবে। হসপিটালিটি, ট্রাভেল বা ট্যুরিজমের ওপর ব্যাচেলর ডিগ্রি এ কোর্সে অনেকটাই সাহায্য করবে। আর জানতে হবে কম্পিউটার রিজার্ভেশন সিস্টেম (সিআরএস)Ñ যাতে টিকিট ও হোটেল বুকিং দ্রুততার সঙ্গে হয়। যোগাযোগের জন্য অনলাইনে খঁজতে হবে ফাইট অ্যাটেনডেন্ট ট্রেনিং সেন্টার। পদ খালি থাকলে পড়ার সুযোগ পাবেন। অনলাইনেই ফেডেরেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএফএ) সার্টিফিকেশন শেষ করতে পারেন। সময় লাগবে ১২ সপ্তাহ। পরে এয়ারলাইনস ট্রেনিং নিতে হবে কোনো ইন ফাইট ও এয়ারপোর্ট গ্রাউন্ড থেকে?
কাজের সময়সীমা : একজন এয়ার হোস্টেসকে এক-তৃতীয়াংশ সময় দূরে থাকতে হয় পরিবার থেকে। ডমেস্টিক ফাইটে ১৪ ঘণ্টার ডিউটি। ইন্টারন্যাশনাল ফাইটে কাজের সময় আরও বেশি। মাসে আকাশে থাকতে হয় ৬৫-৯০ ঘণ্টা। বাকি ৫০ ঘণ্টা ওড়ার জন্য প্রস্তুতি এবং কাজের হিসাব দেওয়া। বাড়তি কাজের জন্য ঘণ্টা ধরে ওভার টাইমের ব্যবস্থা আছে। হোটেল আর খাওয়া খরচ এয়ারলাইনসের? বহু দূরের যাত্রায় ভৌগোলিক সময়ের পরিবর্তনে মানুষের ঘুমের সমস্যা হয়। এ ছাড়া কান্তিসহ কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়। এ সমস্যাকে জেটল্যগ বলা হয়। দেহঘড়ি ঠিক রাখতে তারা দিনের বেলা কেবিনের আলো কমিয়ে আনেন বা অন্যান্য কাজ করেন যাত্রীদের সুস্থতার জন্য। তারাও এ অবস্থার শিকার হন। কিন্তু তারা প্রশিণপ্রাপ্ত। অনেক সময়ই তারা সময়ের পরিবর্তন সামলাতে আগে বা পরে ঘুমিয়ে নেন।











