,

চুলের আগা ফেটেছে? সমাধান দেবে পাকা কলা!

লাইফস্টাইল ডেস্ক : কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার, যত্নের অভাব, ধুলাবালিসহ বিভিন্ন কারণে চুলের আগা ফেটে যেতে পারে। আগা ফেটে গেলে চুল বাড়তে চায় না সহজে ও রুক্ষ এবং প্রাণহীন হয়ে পড়ে চুল। পাকা কলার হেয়ার প্যাক ব্যবহার করলে মুক্তি পাবেন চুলের আগা ফাটা থেকে।

banana-700x336

পাকা কলায় রয়েছে কার্বোহাইড্রেট, প্রাকৃতিক তেল ও পটাসিয়াম যা স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে করে চুল। জেনে নিন কীভাবে তৈরি করবেন পাকা কলার হেয়ার প্যাক-

একটি পাত্রে অর্ধেকটা পাকা কলা কাঁটাচামচের সাহায্যে চটকে নিন। ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারেন। আরেকটি পাত্রে ডিমের কুসুম ফেটিয়ে নিন। ডিমের কুসুমে রয়েছে ভিটামিন এ, ডি, ই এবং কে যা চুল ঝলমলে করে। পাকা কলা ও ডিমের কুসুমের মিশ্রণ একসঙ্গে মেশান। ১ চা চামচ অলিভ অয়েল দিয়ে নেড়ে নিন। অলিভ অয়েল খুশকি দূর করতে সাহায্য করে।

১ টেবিল চামচ মধু মেশান হেয়ার প্যাকে। মধুতে থাকা অ্যামিনো অ্যাসিড চুল মজবুত করবে। মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলের জট ছাড়িয়ে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগান হেয়ার প্যাক। চুল উঁচু করে বেঁধে শাওয়ার ক্যাপ পরে নিন। ৪৫ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক