বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কমলা লেবুর খোসা ফেলবেন না, লাগাতে পারেন এত কাজে!

লাইফস্টাইল ডেস্ক :শীত আসতেই বাজারে ভরে উঠেছে কমলা লেবু। এই কয়েক মাসই তো চুটিয়ে লেবু খাওয়ার সময়। প্রতি দিন ডায়েটে একটা করে লেবু তো অবশ্যই রাখুন। তা ছাড়াও ফ্রুট স্যালাড, ক্ষীর কমলা, মার্মালেড, জ্যাম আরও কত কিছু যে বানানো যায় কমলা লেবু দিয়ে। তবে খোসাগুলো ফেলে দেবেন না যেন। জেনে নিন কত কাজে লাগাতে পারেন কমলা লেবুর খোসা।

pic-kmola-lebu-702x336

জামা, জুতো বা ড্রয়ার। যে কোনও কিছুর ভ্যাপসা গন্ধ দূর করতে মসলিন কাপড়ে মুড়ে বা খোলা কমলা লেবুর খোসা রেখে দিন।

শুকনো ফুলের পাঁপড়ি, ল্যাভেন্ডার বা ক্যামোমাইলের সঙ্গে কমলা লেবুর শুকনো খোসা মিশিয়ে বানিয়ে নিতে পারেন পটপৌরি।
স্ট্রেস কাটানোর জন্য এই পটপৌরি ঘরে রাখতে পারেন।

গোসশলের পানিতে কমলা লেবুর খোসা মেশান। এর মধ্যে থাকা এসেনশিয়াল অয়েল ত্বকেরও যত্ন নেবে, ফ্রেশ লাগবে নিজেকে।

কমলা লেবুর খোসা দাঁতে ঘষলে হলুদ ছোপ দূর হবে।

কমলা লেবুর খোসা গায়ে ঘষলে এর মধ্যে থাকা অরেঞ্জ অয়েল মশা দূরে রাখতে সাহায্য করে।

রান্না ঘরে তেল, মশলা ব্যবহারে চিটচিটে হয়ে যায় বাসন পত্র, টাইলস, সিঙ্ক। কমলা লেবুর খোসা ঘষে দাগ তুলতে পারেন, চিটচিটে ভাব কেটে যাবে। আঁশটে গন্ধ থাকলে তাও দূর হবে।

ভিনিগারে কমলা লেবুর খোসা ভিজিয়ে জারে ভরে রাখতে পারেন। ঘরের অনেক কিছু পরিষ্কার করার কাজে ব্যবহার করতে পারেন এই মিশ্রণ।

কমলা লেবুর খোসা দিয়ে বানিয়ে নিতে পারেন ক্যান্ডি। বাচ্চাদের পার্টিতে এই ক্যান্ডি রাখলে জমে যাবে। বানিয়ে সুন্দর কাগজে র‌্যাপ করে উপহার হিসেবেও দিতে পারেন বাচ্চাদের।

কমলা লেবুর কুরে জেস্ট রাখুন। টোস্ট, সিরিয়াল, স্যালাড, পাস্তা, ইয়োগার্ট যে কোনও খাবারে দিয়ে খেতে পারেন।

ক্রিসমাস, নতুন বছর আসছে। পার্টি তো হবেই বাড়িতে। কমলা লেবুর খোসা আস্ত ছাড়িয়ে বানিয়ে নিতে পারেন সুন্দর ক্যান্ডল। পার্টির দিন এ ভাবেই সাজাতে পারেন ঘর।

দুই টেবল চামচ অরেঞ্জ জেস্ট মধুর সঙ্গে মিশিয়ে মাস্ক তৈরি করে মুখে লাগান। অ্যাকনে, শুষ্ক ত্বকের সমস্যা দূর হবে। ত্বক উজ্জ্বল হবে।

ডাস্টবিন বা ট্র্যাশ ব্যাগের মধ্যে কমলা লেবুর খোসা ফেলে রাখুন। এতে দুর্গন্ধযুক্ত কোনও জিনিস ফেললেও সেই দুর্গন্ধ ঘরে ছড়াবে না।

কমলা লেবুর শুকনো খোসা যে কোনও জিনিস থেকে অতিরিক্ত ময়শ্চার শুষে নিতে পারে। চিনি বা ব্রাউন সুগারের কৌটোয় কমলা লেবুর শুকনো খোসা ফেলে রাখুন। এতে জল কাটবে না।

অতিথি আসবে এ দিকে ঘরে গুমোট, স্যাঁতস্যাতে গন্ধ হয়ে আছে? ফুটন্ত জলের মধ্যে কয়েকটা কমলা লেবুর খোসা ফেল রাখুন। সারা ঘরে সুগন্ধ ছড়িয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু