বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হবে : গণসংযোগে আইভী

1206526নিউজ ডেস্ক : আনুষ্ঠানিক প্রচারের সপ্তাহ পেরিয়ে তুমুল গণসংযোগে মুখর নারায়ণগঞ্জ, স্থানীয়দের সঙ্গে বড় দুই দলের কেন্দ্রীয় নেতারাও এখন প্রার্থীর সঙ্গে ভোট চাইতে নেমেছেন। কেউ বলছেন রাস্তাঘাট আরও মজবুত ও ড্রেনেজ ব্যবস্থা চওড়া করার কথা, কেউ বলছেন মেডিক্যাল কলেজ ও সেতু নির্মাণের কথা; কারও প্রতিশ্রুতিতে আছে মাদকমুক্ত আধুনিক নগরী গড়ার অঙ্গীকার।
এমনই অসংখ্য প্রতিশ্রুতি নিয়ে দিয়ে চলেছেন প্রার্থীরা। গত এক দশকের বেশি সময় নারায়ণগঞ্জবাসীর জনপ্রতিনিধির দায়িত্ব পালন করা আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভী বলছেন, উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার কথা।

১৩ নম্বর ওয়ার্ডের জামতলায় এমপি শামীম ওসমানের শ্বশুরবাড়িতে গিয়েও ভোট চান তিনি। ওই এলাকায় গণসংযোগকালে সদ্যবিদায়ী মেয়র আইভী উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য জনতার রায় চান। লংটার্ম, মিডটার্ম ও শর্টটার্ম ভিশনকে গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, পৌরসভার মেয়র থাকার সময় আমি এই রাস্তাঘাট, ড্রেন করেছিলাম; এটা ২০০৪ বা ২০০৫ এর দিকে। এখন সেই রাস্তাঘাট আরও মজবুত করা হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা আরেকটু চওড়া করা হচ্ছে।

আইভী বলেন, গ্যাস ও পানি সিটি করপোরেশনের নয়। নারায়ণগঞ্জ অঞ্চলে পানি ঠিক আছে। সিদ্ধিরগঞ্জে পানির একটু সমস্যা আছে। এটা ঢাকা ওয়াসা দেখবে। কিন্তু এ কাজে যতটুকু সহায়তা করার ঢাকা ওয়াসাকে তা করছি। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে সেখানে আইভী সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জে খুব শান্ত ও উৎসবমুখর পরিবেশ রয়েছে। এখন পর্যন্ত আমি খারাপ কোনো কিছু পাইনি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করব কেন? আমি সবচেয়ে বেশি আচরণবিধি মেনে চলছি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত