,

ঘরের দরজা ভাঙতেই মিলল দুই সন্তানসহ মায়ের লাশ

photo-1481557254ফেনী প্রতিনিধি : ফেনী শহরের পশ্চিম উকিলপাড়া থেকে দুই সন্তান ও তাদের মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাতে নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো ইতালি প্রবাসী তারেক আহম্মদের স্ত্রী মোরশেদা আক্তার মুক্তা (২৬), তাঁদের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী তসলিমা আক্তার মাহি (৮) ও মাহিম (৪)। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মর্জিনার স্বামী তারেক ইতালি থেকে আজ সন্ধ্যায় মর্জিনার ভাই আনোয়ারকে ফোন দেন। ফোনে তিনি জানান, মর্জিনার সঙ্গে তাঁর টেলিফোনে কথাকাটাকাটি হয়েছে। এখন মর্জিনার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। দ্রুত বাসায় গিয়ে দেখার অনুরোধ জানান তিনি। আনোয়ার বোনের বাসায় গিয়ে দেখতে পান, দরজা ভেতর থেকে বন্ধ। তখন তিনি পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে দেখতে পায়, বিছানায় শোয়া অবস্থায় দুই সন্তানসহ মর্জিনার লাশ।

মর্জিনার আরেক ভাই মাসুম জানান, পারিবারিক কলহের কারণে তাঁর বোন সন্তান নিয়ে আত্মহত্যা করেছেন।

ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদ খান জানান, পশ্চিম উকিলপাড়ার বক্তেয়ার ভূইয়া বাড়ির আবদুর রব ভূইয়া নিবাসের দোতলা ভবনের নিচতলা থেকে এই তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুই শিশুর গলায় তার পেঁচানো ছিল এবং মায়ের গলায় গামছা পেঁচানো ছিল।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু