,

নিরাপত্তার স্বার্থে ঢাকা উত্তরে আরও সাড়ে পাঁচ হাজার সিসি ক্যামেরা

mayor-addressing20161212193949ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, নিরাপত্তার স্বার্থে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির সহযোগিতায় গুরুত্বপূর্ণ সড়কসহ ডিএনসিসি এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রায় ৬০০ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। ২০১৭ সালের মধ্যে পুরো ডিএনসিসি এলাকায় প্রায় সাড়ে পাঁচ হাজার সিসি ক্যামেরা বসানো হবে।

সোমবার ডিএনসিসি এলাকায় আরো পাঁচশ সিসি ক্যামেরা স্থাপন সংক্রান্ত নগর ভবনে অনুষ্ঠিত এক সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির সমন্বিত সংগঠন ‘ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটি (এলওসিসি)’ এবং ক্যামেরা সরবরাহ, স্থাপনকারী তাইওয়ানের প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্বাক্ষর হয়। এতে এলওসিসি’র পক্ষে স্বাক্ষর করেন সংগঠনের উপদেষ্টা সংসদ সদস্য রহমত উল্লাহ ও তাইওয়ানিজ প্রতিষ্ঠানের পক্ষে মেরিট লিলিন ইএনটি. কোম্পানি লিমিটেডের বিজনেস ডেভালপমেন্ট ম্যানেজার (সার্ক) মি. পেমা লিন এবং এএ টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বি. এম রাজিব।

আনিসুল হক জানান, তাইওয়ানিজ এ প্রতিষ্ঠান সিসি ক্যামেরা স্থাপন থেকে শুরু করে পরবর্তী পাঁচ বছর এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। চুক্তি অনুযায়ী তারা পাঁচ বছর ক্যামেরা পরিচালনে সফটওয়্যার এবং দুই বছর ক্যামেরাগুলোর রিপ্লেসমেন্ট ওয়ারিয়েন্টি দিচ্ছে। আর এই প্রকল্প বাস্তবায়নে এলওসিসি কর্তৃপক্ষ এ পর্যন্ত বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে প্রায় ১৪ কোটি টাকা অনুদান পেয়েছেন।

সিসি ক্যামেরা স্থাপনের পর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় গত তিন মাসে কোন চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। এ ক্যামেরাগুলো মনিটরিং পুলিশের কন্ট্রোল রুম সেল সার্বক্ষণিক কাজ করছে। কিন্তু উচ্চ গতিতে গাড়ি চালানো এখনো বন্ধ হয়নি। এ কাজের সঙ্গে কিছু বড় লোকের ছেলেরা জড়িত রয়েছে। তবে তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে।

হুঁশিয়ারি উচ্চারণ করে মেয়র বলেন, ‘উচ্চ গতিতে গাড়ি চালালে সে যত বড় লোকের সন্তানই হোক না কেন, পুলিশ তাদের ধরে আইনি ব্যবস্থা নেবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে