,

ফের বিমানে যান্ত্রিক ত্রুটি

 

নিজস্ব প্রতিবেদক : যাত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের মিয়ানমারগামী একটি ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর চট্টগ্রাম গিয়ে তা আবার ঢাকায় ফেরৎ আসে। ত্রুটি সারিয়ে পরে বিমানটি মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশে যাত্রা করে।

image-10656

সোমবার ঢাকা-চট্টগ্রাম-ইয়াঙ্গুন রুটের বাংলাদেশ বিমানের বিজি ০৬০ ফ্লাইটটি ৩৮ জন যাত্রী নিয়ে বেলা দেড়টার দিকে উড্ডয়ন করে। পরে যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে অবতরণ করার পর বেলা পৌনে ৩টার দিকে ফ্লাইটটি ঢাকায় চলে আসে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ বলেন, বিমানটি ওড়ার পর পাইলট তার কেবিনে বাতাসের চাপ কম পাচ্ছিলেন। এ কারণে নিরাপত্তার খাতিরে তিনি বিমানটি চট্টগ্রামে অবতরণ করেন। পরে ঢাকায় এসে ত্রুটি সংশোধন করে বিকেল ৫টার দিকে তা আবার ইয়াঙ্গুনের উদ্দেশে রওনা হয়।

শাকিল মিরাজ আরও বলেন, এটি বড় কোনো দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটি নয়। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার কথা ভেবে আগাম সতর্কতা হিসেবে বিমানটি ফিরে এসেছিল।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। উড়োজাহাজটি হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের গাফিলতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, এমন তথ্য উঠে আসে বিমানের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে । এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয় বিমানের প্রকৌশল শাখার ছয়জনকে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু