,

শাবির আবাসিক হলে তল্লাশী, অস্ত্র উদ্ধার

image-52876-1481526505শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে তল্লাশী করে বিপুল পরিমান দেশিয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশাল একটি ইউনিট।

সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার ফয়সাল মাহমুদ জানান, শাহপরান হলের ৪২৬ নম্বর কক্ষ থেকে ৪২টি জিআই পাইপ, ৫টি দেশিয় রামদা, ৩টি রড উদ্ধার করা হয়েছে। বঙ্গবন্ধু হল থেকে ২৭টি জিআই পাইপ, ১০টি রড ও সৈয়দ মুজতবা আলী হল থেকে কয়েকটি রড উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে অধিকাংশই শাহপরান হলের ৪২৬ নম্বর কক্ষ থেকে পাওয়া যায়।

জানা যায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান নিয়ন্ত্রিত এই কক্ষে যুগ্ন সাধারণ সম্পাদক এসএম যুবায়ের, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক ইফতেহায আনোয়ার চৌধুরী ও অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন শ্রাবন এই কক্ষে অবস্থান করতেন।

তবে সাধারণ সম্পাদক ইমরান খান বিষয়টি অস্বীকার করে বলেন, এই কক্ষটি আমার নিয়ন্ত্রনাধীন নয়। আমার নিজস্ব কোন লোক এই কক্ষে অবস্থান করতনা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের লিখিত অনুরোধের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার ফয়সাল মাহমুদ।

শাহপরাণ হলের প্রাধ্যক্ষ মো. শাহেদুল হোসাইন জানান, হলগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র ও বহিরাগত অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতেই পুলিশের সহযোগীতায় এ ধরনের অভিযান চালানো হয়েছে। এর মধ্যে শাহপরাণ হলের ৪২৬ নম্বর রুম থেকে সবচেয়ে বেশী পরিমাণ দেশীয় অস্ত্র পাওয়া গেছে। পরবর্তীতে রুমটি সিলগালা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে