,

বিশ্বসেরা ১০ সবুজ কারখানার প্রথমসহ ৭টি বাংলাদেশের

sera-tinti-poribes-sommoto-karkhana-550x458সারা বিশ্ব আরো একবার দেখলো লাল-সবুজের উত্থানের গল্প। বিশ্বের সেরা তিনটি পরিবেশ সম্মত কারখানার মালিক এখন বাংলাদেশ। উন্নত বিশ্বকে পেছনে ফেলে ব্র্যান্ড বাংলাদেশের এ অর্জন বিষ্ময়কর।
সুঁই-সুতার বুনন, মেশিনের চাকা আর পেছনের কারিগরদের সুনিপুন হাতের কারুকাজের ছবি বাংলাদেশের জন্য খুবই পরিচিত। শুধু বাংলাদেশ নয়, উন্নত বিশ্বও এখন অভ্যস্থ হয়ে উঠেছে ব্র্যান্ড বাংলাদেশের। এই সুখ্যাতিকে আরেক ধাপ উচুতে তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের গ্রীন বিল্ডিং কাউন্টিং- এর সবুজ কারখানা বা লিড সনদ সূচকে। যেখানে বাংলাদেশের অবস্থান বিষ্ময়কর।
নীট সূচকে ১১০ পয়েন্টের মধ্যে ৯৭ পয়েন্ট পেয়েছে রেমি হোল্ডিংস।
সূর্যের আলোর ব্যবহার বাড়াতে বসানো এক একটি স্কাই লাইটে ৭০টির বেশি টিউব বাল্পের ব্যবহার কমে। একই ভাবে মেশিনগুলো ৫‘শ ওয়াটের বিপরিতে মাত্র ১৬৫ ওয়াট বিদ্যুৎ খরচ করে। এভাবে জ্বালানি সাশ্রয়ী নানামুখি উদ্যোগের কারণে বিশ্বে পরিবেশ সম্মত কারখানার প্রথম স্থানটি পেয়েছে বাংলাদেশের রেমি হোল্ডিংস। এর মাধ্যমে লাল-সবুজের বাংলাদেশ পৌছেছে বিশ্ব দরবারে অনন্য এক উচ্চতায়।
এছাড়া, রেমি হোল্ডিংসের পরেই ৯২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে প্লামি ফ্যাশনস। আর ৯০ পয়েন্ট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে বাংলাদেশের ভিনটেজ ডেনিম স্টুডিও এবং আয়ারল্যান্ডের একটি কারখানা। ফলে মেড ইন বাংলাদেশ এখন সবুজের স্বপ্ন দেখাচ্ছে বিশ্ববাসীকে।
সাফল্যের গল্পটা এখানেই শেষ নয়, পরিবেশ বান্ধব কারখানার বৈশ্বিক এ সূচকে শীর্ষ দশ-এ আছে দেশের আরও চারটি প্রতিষ্ঠান।
এ প্রসঙ্গে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, আমাদের ১০০ কারখানা পাইপলাইনে আছে। এর মধ্যে ২০টি ইতোমধ্যে হয়ে গেছে। আমরা মনে করি এটা আন্তর্জাতিক পরিসরে আমানের গৌরব বা সুনামের বিষয়। যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে।
কারখানায় নবায়ণযোগ্য জ্বালানির ব্যবহার কতটা হচ্ছে তা লিড সনদের ক্ষেত্রে বড় মানদ-।

 

 

 

তথ্যসূত্র : যমুনা টিভি

 

 

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু