,

১৬৭ ধারা বাস্তবায়ন না করে মান্নানকে গ্রেফতার করা যাবে না: আপিল বিভাগ

mayor-mannan55নিউজ ডেস্ক : গাজীপুরের মেয়র এম এ মান্নানকে ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারা পুরোপুরি বাস্তবায়ন না করে গ্রেফতার করা যাবে না মর্মে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে সু্প্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ এই আদেশ দেয়।

মেয়র মান্নান ২৮ মামলায় জামিন পাওয়ার পর চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে গত ২৯ নভেম্বর হাইকোর্ট এক আদেশে বলেন, ১৬৭ ধারা পুরোপুরি বাস্তবায়ন না করে গ্রেফতার করা যাবে না। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।  আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও মান্নানের পক্ষে খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু