বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাঁচদিনের বিত্তে বাচ্চা অইলে তারে রাখুম কই’

image-11657নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহেই সন্তানের জন্ম হবে। কিন্তু মাথার ওপরে ছাদ নেই। এই অবস্থায় পৃথিবীতে আসলে সন্তানের কী হবে-দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে মো: বোরহানের।

 এই শ্রমজীবী মানুষটি থাকেন রাজধানীর গুলশানের কড়াইল বস্তিতে। গত ৪ ডিসেম্র আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে বোরহানের ঘর। সেই থেকে তিনি খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন, কাটাচ্ছেন রাত।

আগুন লাগার পর সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে কোনো রকমে বেঁচে ঘর থেকে বের হতে পেরেছেন বোরহান। এরপর থেকে প্রতিটি মুহূর্তই যন্ত্রণাক্লিষ্ট। বলেন, ‘পাঁচদিন পর ডাক্তারের ডেট, বউডারে কষ্ট কইরা এই ঠান্ডায় থাকতে অইতাসে।’

এই ঠান্ডায় তার অনাগত সন্তানের কোন সমস্যা হয় কি না তা নিয়ে ভীষণ চিন্তিত বোরহান। বলেন, ‘টেকা পয়সা কিসু চাই না। খালি ঘরডা একটা তাড়াতাড়ি তুইলা দিলেই চলব। হাতে টেকা নাই, পাঁচদিনের বিত্তে বাচ্চা অইলে তারে রাখুম কই।’

কড়াইলের ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের অনেকেরই অবস্থা এ রকমই। এক সপ্তাহ পার হয়ে গেলো, এখনও ঘর তুলে দেয়ার বিষয়ে প্রতিশ্রুত সহায়তার অপেক্ষায় মানুষ। গত শুক্রবার থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য ঘর তোলার কাজ শুরু করার কথা ছিল। কিন্তু তা শুরু হয়নি। ফলে শীতের রাতে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে অনেককে।

প্রতি বাড়িওয়ালাকে এক বান্ডেল করে টিন দিয়ে ১৪ ডিসেম্বরের বৈঠকের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তবে ঘর তোলার কাজ কবে থেকে শুরু হবে-সেই নিশ্চয়তা দেওয়া হয়নি বলে জানান ক্ষতিগ্রস্তরা।

বস্তিবাসীরা জানান, গতকাল ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে একটি করে পাতিল ও পানির জারসহ আনুসাঙ্গিক বেশ কিছু জিনিসপত্র দেওয়া হয়েছে। এরপর সরকারি ভাবে আর কোন খাবার দেওয়া হবে না বলেও স্থানীয় কাউন্সিলর এর পক্ষ থেকে জানিয়ে দেয়া  হয়েছে তাদের।

গত তিন দিন ধরে রাতের তাপপাত্রা কমে যাওয়ায় ঠান্ডা বাতাসে ঘরহারা মানুষগুলোর কষ্ট বেড়েছে আরও। খোলা আকাশের নিচে কাপড় বা পুড়ে যাওয়া টিন দিয়েই ছাউনি বানিয়ে মানবেতর জীবন যাপন করছের বোু কেউ। নবজাতক থেকে শুরু করে সন্তান সম্ভবাদেরকে লড়াই করতে হচ্ছে এই কনকনে ঠান্ডার সঙ্গে।

ত্রাণ হিসেবে বাড়ির মালিকদের কিছু টিন দেয়া হলেও অর্থাভাবে এবং চাহিদার তুলনায় টিনের সংখ্যা কম হওয়ায় নতুন করে ঘর তুলতে পারছেনা তারা।

গত রবিবার আগুন লাগার পর থেকে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে খাবার দেওয়া হলেও তিন দিন ধরে বন্ধ হয়ে গেছে তাও। আগুনে সব হারিয়ে মানুষগুলো এখন কাজেও যেতে পারছে না। সঞ্চয় বলতে কিছু নেই, নিঃস্ব মানুষদের ধারও কেউ দিতে চায় না। এই অবস্থায় অভুক্ত থেকেও দিন পার করতে হচ্ছে অনেককে।

তবে যারা সুযোগ পেয়েছেন তারা বন্ধু বা পরিচিতজনদের থেকে টাকা নিয়ে নিজ উদ্যোগে ঘর তোলার চেষ্টা করছেন।

ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া রোমানা বলেন, ‘তিন মাসের বাচ্চাডারে লইয়া মাথার উপরে একটা কাপড়ের ছাউনি দিয়া কোন রহমে আছি। এই ঠান্ডায় পোলাডার যদি অসুক অয় তাইলে চিকিৎসার টাকা কই পামু?’

সরকার বাড়িওয়ালাদের ঘর তুলে দেবে শুনেছেন জানিয়ে রোমানা বলেন, একটু তাড়াতাড়ি ঘরটা তুলে দিলে তার সন্তানের জন্য ভাল হয়। তিনি বলেন, ‘বাড়িওয়ালাদের বাসা তুলে দিলে তার ক্ষতি কিছুডা কমব, কিন্তু আমাগো তো লসই রইয়া গেল।’ তিনি বলেন,  ‘ভাড়াডা যদি বছর খানেকের লইগা একটু মাপ করে, তাইলে আমাগো উপকার অয়। ইকটু দাঁড়াইতে পারি, দরহার অইলে আমরা কারেন্ট গ্যাসের বিল দিমু।’
সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সব বাড়িওয়ালাদেরকে বৈঠকে এ ডেকেছিলেন বলে জানান ক্ষতিগ্রস্ত বাড়িওয়ালা বাদল খান, রমজান, রবিন্ন মল্লিক ও সহিদুল ইসলাম। একজন বলেন, ‘তাদেরকে এক বান কইরা টিন দিসে, আর তারাই ঘুর তুইলা দিব। কবে দিব কয় নাই, তবে ১৪ তারিখে আরেকটা মিটিং অইব জানাইসে।’

বাড়িওয়ালারা জানান, ঘর তুলে দেয়ার বিনিময়ে ভাড়াটেদের ১০ থেকে ১২ মাসের ভাড়া মওকুফ করার শর্ত দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। সরকারি এই প্রস্তাবে কারও আপত্তি নেই জানিয়ে বাড়িওয়ালারা বলেন, বস্তিবাসীর কষ্টের কথা চিন্তা করে হলেও ঘর তোলার কাজটি তাড়াতাড়ি শুরু করা উচিত।

ঢাকা সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান মফিজ বলেন, ‘৫৩০ টি ক্ষতিগ্রস্ত ঘর তৈরির যাবতীয় টিন ও কাঠ আগামী মঙ্গলবারে সব বাড়িওয়ালাদের কাছে দেয়া হবে।’ তিনি বলেন, ‘সব টিন ও কাঠ দেয়ার পর বাড়িওয়ালাদের নিজেকেই বাসা তৈরি করতে হবে।’

এই জনপ্রতিনিধি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে এরই মধ্যে চাল-ডাল-পাতিল সহ বেশ কিছু প্রয়োজনীয় জিনিশপত্র ক্ষতিগ্রস্তদেরকে দেওয়া হয়েছে।

ভাড়াটিয়াদের ভাড়া মৌকুফের দাবির বিষয়ে এই জনপ্রতিনিধি বলেন, ‘প্রতিটা বাসা তৈরিতে কী পরিমাণ খরচ হয় তার হিসাব করে, ভাড়া ভাড়া কত মাস পর্যন্ত মাফ করা যায় তা নির্ধারণ করা হবে।’ তবে গ্যাস বিদ্যুৎ ও পানির বিল আগের মতো ভাড়াটিয়াদের দিতে হবে বলে তিনি জানান। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ