,

কুষ্টিয়ার ভেড়ামারায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১ ডাকাত নিহত

kushtiaনিউজ ডেস্ক : কুষ্টিয়ার ভেড়ামারায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুস সালাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বারমাইল এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন। তারা হলেন দেলোয়ার, আয়নাল, খোকন ও আলমগীর।
র‌্যাবের ভাষ্য, হতাহতরা ডাকাতদলের সদস্য। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, ৮ রাউন্ড গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব ১২র কম্পানি কমান্ডার (ক্রাইম প্রিভেনশন কম্পানি- সিপিসি ১) মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসে ডাকাতির জন্য একদল ডাকাত বাসটির ভেতর অবস্থান নিয়েছে- এমন গোপন খবরে বারোমাইলে বাসটিকে তল্লাশির জন্য গতিরোধ করে র‌্যাব।

এ সময় ডাকাতদল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা গুলিবিনিময় শেষে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ পাঁচজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে র‌্যাব।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালামকে মৃত ঘোষণা করেন। তিনি আন্তজেলা ডাকাতদলের সদস্য। গুলিবিদ্ধ বাকিরাও একই দলের সদস্য।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু