,

বিএনপিকে হাঁটুভাঙা দলের সঙ্গে তুলনা করলেন জাফরুল্লাহ

2222নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপিকে হাঁটুভাঙা দলের সঙ্গে তুলনা করে এ অবস্থা থেকে বের হতে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ইতিহাস, তার জীবনীর ওপর আরও নজর দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিএনপির ক্ষমতায় যাওয়ার কোনো লক্ষণ দেখছেন না তিনি।

রবিবার বিকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘রাজনৈতিক জীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সাংবাদিক ড. মাহফুজ উল্লাহ বইটির লেখক।

জাফরুল্লাহ বলেন, ‘বিএনপির ক্ষমতায় আসার কোনো লক্ষণ দেখছি না। তারা এখন অন্ধকার দেখছে। কিন্তু আশা দেখাতে পারছে না।’ তিনি বলেন, ‘এই দলটি কোনো কথা শোনেও না, বোঝেও না। অথচ জিয়াউর রহমান জানতেন- তিনি অনেক কিছুই জানেন না। তাই তিনি শিখতে চাইতেন, শুনতে চাইতেন।’

আলোচনায় জাফরুল্লাহ স্বাধীনতাযুদ্ধে ভারতের সহযোগিতা, মুক্তিযুদ্ধে শহীদ- এসবের প্রকৃত ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার তাগিদ দেন। ভারত বাংলাদেশের স্বাধীনতা চায়নি এমন দাবি করে তিনি বলেন, ‘তারা সিকিমের মতো একটি করদ রাষ্ট্র চেয়েছিল। এখন ভারতের গুণকীর্তন করলেও শাহরিয়ার কবীররাও (ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি) একসময় ভারতের নির্যাতনের বিরুদ্ধে সরব ছিলেন।’

জাফরুল্লাহ বলেন, ‘জনগণের স্বাধীনতার প্রবল ইচ্ছাশক্তি থেকেই মুক্তিযুদ্ধের চেতনা তৈরি হয়েছিল। এখন আমরা মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের কথা বললেও তাদের নাম জানতে চাই না।’ এসব কিছু ইতিহাসে না আনা পর্যন্ত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা হবে না বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং জিয়াউর রহমানের ‘রাজনৈতিক জীবনী’ বই দুটিপাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান। বলেন, ‘এই দুটি বই থেকেই নতুন প্রজন্ম তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবে।’

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বইটির লেখক ড. মাহফুজ উল্লাহ, দলের ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, অ্যাডভোকেট আহমেদ আজম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে