,

মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়ে নিয়েছে : আইভী

13-1নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়ে নিয়েছে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি একাকার হয়েছে আইভীর জন্য। এখানে কোনো দল নেই।’

আজ রোববার নগরীর ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন সেলিনা হায়াৎ আইভী।

সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭০ ভাগ উন্নয়নের কাজ হয়েছে। নির্বাচিত হলে ৩০ ভাগ কাজ হবে।

সেনা মোতায়েন নিয়ে আইভী বলেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিবে সেটাই সিদ্ধান্ত। এখন নির্বাচন করতে এসে অনেকে অনেক কিছু বলে। কেন জনগণের ওপর বিশ্বাস করতে পারছে না। এটা তাদের দুর্বলতা। নারায়ণগঞ্জের ধারাবাহিকতায় নির্বাচন সব সময়ই সুষ্ঠু হয়েছে। ২০০৩ সালে জোট সরকারের সময় নির্বাচন করেছিলাম। তখনই তো জনগণ রায় দিয়েছে।’

আইভী আরো বলেন, ‘প্রভাবিত করার কিছু নেই। নারায়ণগঞ্জের জনগণ তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিবে। আমি অলিগলিতে দাঁড়িয়ে কাজ করেছি। লোকজন সাখাওয়াত সাহেবকে কোনোদিন দেখেছে কি না আমার সন্দেহ আছে। মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়ে নিয়েছে।’

আইভী আরো বলেন, ‘নির্বাচিত হলে ওয়াসা নারায়ণগঞ্জ থেকে পরিচালিত করব। তাহলে পানি সমস্যা থাকবে না।’

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর