বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধ: রিয়াজ-ওয়াজের বিচার শুরু

ict_255274আদালত প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দুই ‘রাজাকার’ রিয়াজ উদ্দিন ফকির ও ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পাশাপাশি আগামী ৩১ জানুয়ারি প্রসিকিউশন পক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য করেন।

এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে ফুলবাড়িয়ার দুই ‘রাজাকারের’ বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

গ্রেফতারের পর রিয়াজউদ্দিন ফকির কারাগারে থাকলেও ওয়াজউদ্দিন এখনও পলাতক।

এই দুই আসামির বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন ও ধর্ষণসহ পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউটর ঋষিকেষ সাহা সমকালকে জানান, এ মামলায় আসামি ছিলেন তিনজন। ২০১৫ সালের ১১ আগস্ট গ্রেফতারের পর ময়মনসিংহ থেকে ঢাকায় আনার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন রিয়াজউদ্দিন ফকির ও হাজি আমজাদ আলী। একই বছরের ৪ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ আলী। তাই আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের সময় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়। ২১ সেপ্টেম্বর এ ফরমাল চার্জ দাখিল করা হয়।

ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান গ্রামের শহীদ তালেব মণ্ডলের ছেলে খোরশেদ আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, তালেব মণ্ডলকে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আখিলা নদীর ব্রিজের ওপর গুলি করে হত্যা করে রাজাকাররা। স্থানীয় রাজাকার বাহিনীর প্রধান আমজাদ আলী ও আলবদর বাহিনীর প্রধান রিয়াজ ফকিরের নির্দেশে তাকে হত্যা করা হয়। এ ছাড়া মুক্তিযুদ্ধের সময় আমজাদ আলী, রিয়াজউদ্দিন ফকির ও ওয়াজউদ্দিন হত্যা, গণহত্যা, ধর্ষণসহ নানা মানবতাবিরোধী অপরাধে নেতৃত্ব দেন।

তদন্ত কর্মকর্তা আতাউর রহমান ২০১৪ সালের ১০ অক্টোবর মামলার তদন্ত শুরু করেন। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। অভিযুক্ত দুই আসামিই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান তদন্ত কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু