,

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি রাব্বানীর গাড়িচালককে অপহরণ

apoharanনিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি গোলাম রাব্বানীর গাড়িচালক নুরে আলম পিন্টুকে (৩৩) অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ পৌরসভার সামনে থেকে দুর্বৃত্তরা অপহরণ করে বলে তার বাবা আব্দুল মোকিম মাস্টার অভিযোগ করেছেন।

পিন্টুর বাড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামে। তবে তিনি শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙ্গায় পরিবার নিয়ে বসবাস করতেন।

পিন্টুর বাবা আব্দুল মোকিম মাস্টার অভিযোগ করেন, টাকা-পয়সার লেনদেন নিয়ে শিবগঞ্জ বাজারের কয়েকজনের সঙ্গে পিন্টুর ঝামেলা চলছিল। পিন্টু ওইসব লোকেদের কাছে টাকা পেতো।

রোববার দুপুরে শিবগঞ্জ পৌরসভায় দু’পক্ষের মধ্যে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। সালিশের জন্য বেলা সাড়ে ১১টার দিকে পিন্টু তার সঙ্গী বেনজিরকে নিয়ে পৌরসভায় যাচ্ছিলেন। এ সময় পৌরসভার প্রবেশমুখে একটি সোনালী রঙের মাইক্রোবাস থেকে ৪/৫ জন নেমে জোর করে পিন্টুকে তুলে নিয়ে মুখ ও হাত বেঁধে ফেলে।

সঙ্গী বেনজির লোক ডাকাডাকি করলে মাইক্রোবাসটি পিন্টুকে নিয়ে সোনা মসজিদ- চাঁপাইনবাবগঞ্জ সড়কে উঠে দ্রুত নগরের দিকে চলে যায়।

তিনি আরও বলেন, পিন্টু গত কয়েক বছর ধরে এমপি রাব্বানীর গাড়িচালক ছিলেন। কিছুদিন আগে টাকা-পয়সা নিয়ে এমপির আত্মীয়-স্বজনের সঙ্গে বিরোধ হলে তাকে কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি দেয়া হয়।

এরপর থেকেই পিন্টুর সঙ্গে এমপির লোকদের ঝামেলা চলছিল বলেও জানান পিন্টুর বাবা আব্দুল মোকিম।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি সারোয়ার হোসেন বলেন, ‘পিন্টুর বাবা এ বিষয়ে থানায় অপহরণের একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে দেখা হচ্ছে।’

তিনি বলেন, পিন্টুর কাছে অনেকের টাকা-পয়সা পাওয়ার খবর শুনেছি। তবে কারা এ অপহরণের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর