,

ক্লাবে জুয়া খেলার ওপর হাইকোর্টের আদেশ স্থগিত

high_courtক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলার ওপর হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

এই সময়ের মধ্যে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়েছে।

আদালতে ক্লাব কর্তৃপক্ষের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রিটকারীর পক্ষে শুনানি করেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন আইনজীবী রেদোয়ান আহমেদ।

গত ৪ ডিসেম্বর বিচারপতি কামারুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ ১৩ ক্লাবে জুয়া খেলার ওপর নিষেধাজ্ঞা দেন। পরে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ঢাকা ক্লাব কর্তৃপক্ষ। আবেদনের শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়। বাকি ক্লাবগুলো হলো গুলশান ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব গুলশান, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়র্স ক্লাব, নারায়ণঞ্জ ক্লাব ও খুলনা ক্লাব।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে