,

আরও ১৩ নৌকাবাহী রোহিঙ্গাকে ফেরত পঠালো বিজিবি

teknaf-1টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : সেনা অভিযানের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে। রোহিঙ্গাবোঝাই ১৩টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গতকাল শনিবার রাত আটটা থেকে আজ রোববার সকাল ছয়টা পর্যন্ত কক্সবাজারের টেকনাফের নাফ নদীর সীমান্ত দিয়ে রোহিঙ্গাবোঝাই ১৩টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। উপজেলার দমদমিয়া ও আলীখালী সীমান্ত দিয়ে অনুপ্রবেশ-চেষ্টায় থাকা প্রতিটি নৌকায় শিশু-নারী-পুরুষসহ অন্তত ২০ জন করে রোহিঙ্গা ছিলেন।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, বিজিবির বাধার মুখে রোহিঙ্গাবোঝাই নৌকাগুলো মিয়ানমারের দিকে ফিরে যেতে বাধ্য হয়।

টেকনাফের নাফ নদী-সংলগ্ন নেটং পাহাড়ের ওপর টহল দিচ্ছে বিজিবি। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: গিয়াস উদ্দিনটেকনাফ-২ বিজিবি সূত্র জানায়, গত ১ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর সকাল পর্যন্ত টেকনাফের বিভিন্ন সীমান্তে রোহিঙ্গাবোঝাই ২৭২টি নৌকা প্রতিহত করা হয়েছে। এসব নৌকায় প্রায় সাড়ে তিন হাজার রোহিঙ্গা ছিলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, এই সময়ে (১ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর) রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তার দায়ে ১৯ জন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর