,

বরের গাড়ি থেকে অপহৃত নববধূ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : সিলেট-সুনামগঞ্জ সড়কে সাত-আটটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে আসা অস্ত্রধারী দুর্বৃত্তরা একটি বরযাত্রীবাহী গাড়ীর গতিরোধ করে বরকে অস্ত্রের মুখে জিম্মি করে নববধূকে অপহরণ করে নিয়ে যায়। শনিবার রাত ১১ টার দিকে সিলেটের টুকেরবাজার রোডের তেমুখি পয়েন্টে এ ঘটনা ঘটে।

kidnap

এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, সুনামগঞ্জের দিরাইয়ের সুতারগাঁওয়ের রবিন্দ দেবনাথের ছেলে নিখিলেস দেবনাথের (২৭) সঙ্গে শুক্রবার বিয়ে হয় কোম্পানীগঞ্জের জীবনপুর গ্রামের অকিল দেবনাথের মেয়ে শাপলা দেবনাথের। শনিবার সন্ধ্যায় বিয়ে সম্পন্ন করে বরপক্ষের লোকজন কনে নিয়ে দিরাইর উদ্দেশে রওনা হন। এরপর এই অপহরণের ঘটনা ঘটে। এসময় বরযাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। কী কারণে এই ঘটনা ঘটেছে এ সর্ম্পকে কোন তথ্য জানা যায়নি।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আফসার বলেন, “রাতে ওসমানী মেডিকেলের সামনে হাসপাতাল ফাঁড়ি পুলিশ একটি মাইক্রোবাস থেকে শাপলাকে উদ্ধার করে । এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার বড়গ্রাম গ্রামের মৃত রঞ্জন নাথের ছেলে সুশান্ত দেবনাথ (৩০) ও সুনামগঞ্জের বড়পাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে রবি মিয়া (২৫)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে