মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদয়ভাঙা গল্প শোনালেন ব্রিটিশ এমপি

michael-thomsonহৃদয়ভাঙা গল্প শোনালেন ব্রিটিশ এমপি মিচেল টমসন। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসে তিনি শোনালেন নিজের জীবনের দুর্বিষহ এক ঘটনার কথা। বর্ণনা দিলেন ১৪ বছর বয়সে কীভাবে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি!

হাউস অব কমনসে নারীর প্রতি সহিংসতা নির্মূলে জাতিসংঘের আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিতর্ক চলাকালে স্বতন্ত্র এমপি টমসন এই বর্ণনা দেন। তাঁর বক্তব্য শেষ হওয়ার পর স্পিকার জন বারকাওসহ স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) সাবেক সহকর্মীরা তাঁকে সান্ত্বনা দেন।

৫১ বছর বয়সী টমসন বলেন, ‘আমার বয়স যখন ১৪, তখন আমি ধর্ষণের শিকার হয়েছিলাম। ধর্ষক ছিলেন আমারই পরিচিত একজন।’ তিনি আরও বলেন, ‘শিশুদের একটি অনুষ্ঠান থেকে হেঁটে বাড়ি যাওয়ার সময় ওই ব্যক্তি আমাকে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। তখন সবেমাত্র সন্ধ্যা শুরু হয়েছে। আমরা ভিন্ন পথ দিয়ে যাচ্ছিলাম, কারণ এ ধরনের কিছু ঘটবে, সে ব্যাপারে আমার ধারণাই ছিল না। পথে যেতে যেতে একপর্যায়ে লোকটি আমাকে গাছপালা থাকা একটা জায়গায় কিছু একটা দেখাতে চাইলেন। তখন আমার মনে একধরনের সতর্কসংকেত বেজে ওঠে। তবে লোকটি আমার পরিচিত হওয়ায় আমি সেটাকে পাত্তা দিইনি। সত্যি কথা বলতে কি, আমার মনে হয় না ওই সময় ধর্ষণ বিষয়ে আমার কোনো ধারণা ছিল।’

টমসন বলেন, ‘ঘটনাটি দ্রুত ঘটে যায়। প্রথমে আমি অবাক হয়ে যাই। পরে আমি ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি। লোকটি আমার চেয়ে শক্তিশালী হওয়ায় আমি পালাতে পারছিলাম না। আমার অনুভূতি কাজ করছিল না। পরে আমি তীব্র শীতের মধ্যে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরি। আমি আমার বাবা-মা, বন্ধুবান্ধব ও পুলিশকে কিছু জানাইনি। ঘটনাটি কেবল আমার মধ্যেই ছিল।’

টমসন বলেন, পরে ওই ঘটনার জন্য তিনি ‘লজ্জা’ বোধ করেন এই ভেবে যে এ ধরনের ঘটনা তিনি ঘটার সুযোগ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমি নিজেকে অপবিত্র অনুভব করি এবং নিজেকেই ঘৃণা করতে থাকি। পরে আমি আমার বয়সী শিশুদের থেকে আলাদা হয়ে পড়ি।’ টমসন বলেন, ‘১৪ বছর বয়সে সম্ভবত আমার যৌনতা বিষয়টি বোধগম্য হওয়া শুরু হয়। আমার কাছে মনে হতো যৌনতা হলো এমন জিনিস, যা পুরুষেরা নারীদের সঙ্গে করে থাকে। হয়তোবা আমার জীবনে ঘটে যাওয়া ওই ঘটনার কারণেই আমার ওই বোধ তৈরি হয়।’

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের