,

প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন ফেব্রুয়ারিতে

 

নিজস্ব প্রতিবেদক : আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর দেখা করে আসার পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এতথ‌্য জানিয়েছেন।তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধ্বে প্রধানমন্ত্রী ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। এখন দুই দেশের কর্মকর্তারা বসে তা ঠিক করবেন।

image-10287

আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও আগামী ১৮ ডিসেম্বর শেখ হাসিনার নয়া দিল্লি সফরের কথা ছিল। কিন্তু তা স্থগিতের কথা দুদিন আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শেখ হাসিনার এই সফর হওয়ার কথা ছিল। মোদী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রথম সফরের পর তার মেয়াদকালে শেখ হাসিনার এটাই হওয়ার কথা ছিল দ্বিপক্ষীয় প্রথম সফর।

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন এম জে আকবর। আলোচনায় শেখ হাসিনার হাঙ্গেরি সফরের সময় তুর্কমেনিস্তানে বিমানের জরুরি অবতরণের বিষয়টিও আসে।

প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এনিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর