,

নিহত দিয়াজের পুনরায় ময়নাতদন্ত রবিবার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ পুনরায় ময়নাতদন্ত করা হবে। রবিবার দুপুর দুইটায় এ ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

image-10293

এর আগে আদালতের নির্দেশে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হাটহাজারী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কবরস্থান থেকে তার লাশ তোলা হয়। এসময় ঘটনাস্থলে দিয়াজের পরিবার, হাটহাজারীর থানার এসআই মঞ্জু এবং দিয়াজ ইরফানের সহপাঠীরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম জোনের এএসপি অহিদুর রহমান। তিনি বলেন, দিয়াজ ইরফানের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। এখন দিয়াজ ইরফানের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সরাসরি পাঠানো হয়।

এর আগে গত ৬ ডিসেম্বর চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে’র আদালত পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে দিয়াজ ইরফানের লাশ উত্তোলনের নির্দেশ দেন সিআইডিকে।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। ২৩ নভেম্বর ময়নাতদন্ততের রিপোর্টে বলা হয় দিয়াজ আত্মহত্যা করেছে। কিন্তু দিয়াজ ইরফানের পরিবারের দাবি, দিয়াজকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে।

গত ২৪ নভেম্বর দিয়াজ ইরফানের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন ও শাখা ছাত্রলীগের সভাপতিসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন। পরে আদালত এ মামলা তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর