,

প্রধানমন্ত্রীকে চিঠি লেখা ৮ কিশোর দেশে ফিরল

photo-1481361719নিউজ ডেস্ক : বিভিন্ন সময়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক আট কিশোরকে আজ বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে ভারত। দেশে ফেরার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছিল এই কিশোররা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে ওই আট কিশোরকে হিলি সীমান্ত ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামানের হাতে তুলে দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারাও।

আট কিশোর হলো দিনাজপুর জেলার মিত্রবাটি গ্রামের সোহেল রানা ও মিজানুর রহমান, সুন্দইল গ্রামের অমৃত চন্দ্র রায়, গৌতম রায়, আজিজুল ইসলাম ও সুজন আলী, ঠাকুরগাঁও জেলার রামচান্দুয়া গ্রামের আরিফুল ইসলাম এবং ঢাকা জেলার হিন্দুপাড়া গ্রামের জুবায়েদ।

এ বিষয়ে হিলি সীমান্ত ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুজ্জামান জানান, ফিরে আসা শিশু-কিশোররা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে ভারতে যায়। সেখানে গিয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। এরা সবাই সেখানে এক থেকে দেড় বছর ভারত সরকারের হেফাজতে থেকে আজ দেশে ফিরে এসেছে।

ওই আট কিশোরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় দক্ষিণ দিনাজপুরের স্থানীয় চাইল্ড লাইন নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর সুরজ দাস জানান, বাংলাদেশি আট কিশোর বিভিন্ন সময়ে কাজের খোঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে দেশটির পুলিশের হাতে ধরা পড়ে। এই কিশোরদের অনেকেই বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছিল। তাদের মধ্যে আটজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিদের পরবর্তী সময়ে দুই দেশের নিয়মনীতি সম্পন্ন করে ফেরত পাঠানো হবে।

সুরজ দাস আরো বলেন, আদালতের নির্দেশ মেনে বাংলাদেশি কিশোরদের দক্ষিণ দিনাজপুরের সরকারি ‘শুভায়ন হোমে’ রাখা হয়েছিল। তারপর স্থানীয় চাইল্ড লাইন এবং কলকাতার ‘সিনি’ নামে একটি সংগঠনের উদ্যোগে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া ওই বাংলাদেশি কিশোরদের বাড়িতে তাদের পরিবারের লোকজনের সঙ্গেও যোগাযোগ করা হয়। যোগাযোগ করা হয় ভারত-বাংলাদেশ সরকারি পর্যায়েও। সেই উদ্যোগের সাফল্য হিসেবে আজ আট বাংলাদেশি কিশোর তাদের নিজ দেশ বাংলাদেশের ফিরে যেতে পারল।

আট বাংলাদেশি কিশোরের মধ্যে সাতজনকে ২০১৫ সালের ২৭ মে আটক করা হয়। অন্যজনকে ২০১৫ সালের ২৬ নভেম্বর আটক করে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর