,

সীমান্তের শূন্যরেখা থেকেই রোহিঙ্গাবাহী ১১ নৌকা মিয়ানমারে ফেরত

114858bgb_kalerkantho_pic-550x331কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তের শূন্যরেখা থেকেই রোহিঙ্গাবাহী ১১টি নৌকাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোহিঙ্গাদের বহন করা ঐ নৌকাগুলো নাফ নদীর ছয়টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেস্টা করছিলো বলে জানায় বিজিবি।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত সময়ে নৌকগুলো ফেরত পাঠানো হয়।
টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে রোহিঙ্গারা নৌকা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালালে বিজিবির টহল দল তাদের সীমান্তের শূন্যরেখা থেকেই মিয়ানমারের দিকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এসব নৌকার প্রতিটিতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা থাকতে পারে।
বিজিবির এ কর্মকর্তা জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে বিজিবির টহল জোরদার রয়েছে। এদিকে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় এক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

সূত্র : কালেরকণ্ঠ

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর