,

অপেক্ষায় রোহিঙ্গারা, সতর্ক পাহারায় বিজিবি

537556নিউজ ডেস্ক : দু’মাস অতিবাহিত হতে চললেও নির্যাতনের মাত্রা থেমে নেই। মিয়ানমারের সেনাবাহিনীরা রাখাইনে মুসলিম রোহিঙ্গাদের উপর চালিয়ে যাচ্ছে অমানুষিক অত্যাচার। রোহিঙ্গারা ব্যাপক হারে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। মিয়ানমারের সেনা ও পুলিশ যে সহিংস অভিযান চালাচ্ছে বর্তমানে সেখানে আর রোহিঙ্গারা থাকতে চাইছে না।

সবকিছুর মায়া ত্যাগ করে জীবন বাঁচানোর তাগিদে একটু আশ্রয়ের জন্য ছুটছে বাংলাদেশের সীমান্তবর্তী অস্থায়ী ক্যাম্পগুলোতে। তবে বাংলাদেশ সরকারের সতর্কতায় প্রবেশ করতে পারছে না এই অসহায় রোহিঙ্গারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) দেয়া তথ্য মতে মিয়ানমার সেনাবাহিনীর সহিংস নির্যাতন থেকে বাঁচতে এ পর্যন্ত ২১ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

সূত্রে জানাগেছে, মিয়ানমার থেকে নতুন করে আসা রোহিঙ্গারা কক্সবাজারের লেদা, নয়াপাড়া ও কুতুপালং এলাকায় আশ্রয় নিয়েছে৷ তারা আগে আসা রোহিঙ্গাদের সঙ্গে কষ্ট করে থাকছে৷ ঠিকমতো খাবার পাচ্ছে না৷ কেউ কেউ আশেপাশের বস্তিতে অবস্থান করছে৷ এদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ৷ যে-যার মতো করে একটু সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে৷ ঠিকমত চিকিৎসা সেবা দিতে পাড়ছে না ঐসব এলাকার লোকজন। তবে বাংলাদেশ সরকার সাফ জানিয়ে দিয়েছে রোহিঙ্গাদের জনস্রোত দেশের অভ্যন্তরে কোনভাবেই প্রবেশ করতে দেয়া যাবে না।

গত নভেম্বর থেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অন্তত ২০০ নৌকা ফিরিয়ে দিয়েছে৷ ঐ সব নৌকায় করে মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিল৷ এ পর্যন্ত আড়াই হাজারের মতো রোহিঙ্গাকে বিজিবি ফেরত পাঠিয়েছে৷ তবে বাংলাদেশে প্রতিদিনই মিয়ানমারের রাখাইন প্রদেশের নির্যাতিত রোহিঙ্গা মুসলামানরা প্রবেশ করছে। শুক্রবারও টেকনাফের নাফ নদীর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গাদের বহনকারী পাঁচটি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। জানাগেছে, প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে অন্তত ৫০ জন রোহিঙ্গা ছিল।

এদিকে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ, মালেশিয়া, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশের সরকারকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য অনুরোধ জানিয়ে যাচ্ছেন।

এছাড়াও মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনারা যে অমানবিক নির্যাতন চালাচ্ছে তা দেখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, মিয়ানমার-বিষয়ক জাতিসংঘের বিশেষ উপদেষ্টা বিজয় নামবিয়ার গত বৃহস্পতিবার এক বিবৃতিতে শান্তিতে নোবেলজয়ী সু চির প্রতি ওই আহ্বান জানান।

রাখাইনের পরিস্থিতিতে সু চির হস্তক্ষেপ চেয়ে বিজয় নামবিয়ার বলেন, স্থানীয় জনগণের নিরাপত্তায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা না নিয়ে অভিযানে যাওয়ায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হতাশার সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর