মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারো দয়ায় মেয়র হতে চাই না : আইভী

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি সরকারি সুযোগ-সুুবিধা নিয়ে বা কারো দয়ার ওপর ভর করে মেয়র হতে চাই না। আগেও আমি জনগণের দোয়া ও ভোটেই নির্বাচিত হয়েছি।বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে বিবার্তার সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

image-10135-1481284986

আইভী বলেন, আমি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। এর জন্য যা যা করার দরকার আমরা তাই করবো। আমার শক্তি প্রশাসন বা সরকারি বাহিনী নয়, আমার শক্তি নারায়ণগঞ্জবাসী। যা আমি আগেও প্রমাণ করেছি।

সেনা মোতায়নের বিরোধিতা করছেন কেন জানতে চাইলে তিনি বলেন, কে বলেছে আমি বিরোধিতা করেছি! আমি আবারও বলছি, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন যা করবে তাতে আমার কোনো আপত্তি নাই।

বিএনপি প্রার্থী অভিযোগ করছেন আপনি আচরণবিধি ভঙ্গ করছেন – এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, আমি কোনো আচরণবিধি ভঙ্গ করিনি। আমি মানুষের প্রতি আস্থা রাখি। কোথাও গণসংযোগ করতে গিয়ে সেখানে যদি মানুষের ঢল নামে আর যানজটের সৃষ্টি হয়, আমার কী করার আছে?

অবৈধ অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার আমিও চাই। শুধু তাই নয়, নির্বাচনের আগ পর্যন্ত সকল বৈধ অস্ত্রও যেন থানায় জমা নেয়া হয় তার জন্যও আমি প্রশাসনকে অনুরোধ করবো। নির্বাচনের দিন বহিরাগতরা যেন প্রবেশ করতে না পারে সেদিকেও প্রশাসনকে দৃষ্টি দেয়ার আহবান জানিয়েছি।

শামীম ওসমান নির্বাচনে তাকে কোনো সহযোগিতা করছে কিনা জানতে চাইলে আইভী মৃদুহেসে বলেন, আমি কারো করুণা বা দয়ায় মেয়র হতে চাই না। শামীম ভাই আমার বড় ভাইয়ের মতো। তার প্রতি আমার আর কোনো কষ্ট বা অভিযোগ নাই।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের