,

নারীকে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী

imageনিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করার লড়াইয়ে নারীর অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের উন্নয়নের জন্য নারীর উন্নয়ন অপরিহার্য। নারীকে অবহেলা করার কোনো সুযোগ নেই।

রোকেয়া দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে দুই নারীর হাতে চলতি বছরের রোকেয়া পদক তুলে দেন শেখ হাসিনা।

নারীর উন্নয়নে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার রোকেয়া পদক পেয়েছেন অ্যারোমা দত্ত ও বেগম নূর জাহান।

নারীদের আরও উৎসাহী করতে আগামী বছর থেকে পাঁচজনকে রোকেয়া পদক দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে চায়। এই লড়াইয়ে নারীদের যুক্ত না করলে স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না।

বর্তমান সরকার নারীর কথা মাথায় রেখে সব ধরনের উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান প্রধানমন্ত্রী।

দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য নারীর উন্নয়ন অপরিহার্য। নারীরা যদি শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে অগ্রসর না হয়, তা হলে কখনোই যথাযথভাবে সমাজ গড়ে উঠবে না। সবাইকে বুঝতে হবে, নারীদের অবহেলা করার কোনো সুযোগ নেই।

বেগম রোকেয়া পদক পেলেন বেগম নূরজাহান ও অ্যারোমা দত্ত : বেগম নূরজাহানকে পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নারী জাগরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদক পেয়েছেন শিক্ষিকা বেগম নূরজাহান ও সমাজকর্মী অ্যারোমা দত্ত।

আজ শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকসহ দুই লাখ করে টাকা এবং ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম সোনার পদক তুলে দেন।

স্বাধীনতা সংগ্রামের সময় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্বাধীন বাংলার পতাকা সেলাই করেন পিরোজপুরের মঠবাড়িয়ার নূর জাহান। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালনকারী এই নারী শিক্ষকতা করতেন। নারী অধিকার ও মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে নূর জাহান জাতীয় মহিলা সংস্থার কুষ্টিয়া জেলা শাখার নেতৃত্ব দেন দুই দফা।

অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য অ্যারোমা দত্ত ১৯৮০ সাল থেকে প্রত্যন্ত অঞ্চলে নারী জাগরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করেন। বর্তমানে বেসরকারি সংস্থা প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক পদে আছেন তিনি।

১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত ৩৯ জন নারীকে রোকেয়া পদক দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে