বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে শতাধিক ছদ্মবেশি পাগল মাদকের বিস্তার ছড়াচ্ছে

45-10নিউজ ডেস্ক : গায়ে অগোছালো জামা। মাথায় এবড়ো থেবড়ো চুল। সোহরাওয়ার্দি উদ্যানের পাশে বসে আছেন তিনি। কারো প্রতি তার কোন ভ্রক্ষেপ নেই। কিন্তু সন্ধ্যা হলেই পাল্টে যায় তার চিত্র। তার ঝুলিতে আসতে থাকে একের পর এক মাদকের পুরিয়া। আসছে আর যাচ্ছে। ক্রেতারা তার কাছে এসে নগদ মূল্য পরিশোধ করেই গাজার পুরিয়া কিংবা ফেনসি নিয়ে যে যার মতো চলে যাচ্ছে। ক্রেতা সামনে আসতেই শুধু মাথা নাড়েন, বলতে চাইলেও কোন কথা বলেন না। হা সূচক জবাব আসলেই ক্রেতা তার হাতে টাকা ধরিয়ে দিয়ে মাদকের পুরিয়া নিয়ে যাচ্ছেন। দিনের বেলা তাকে দেখে চেনার উপায় নেই সে একজন স্বাভাবিক মানুষ। সাধারণ মানুষও এড়িয়ে চলে তাকে।

হাকিম পাগলার মতো রাজধানী ঢাকা জুড়ে রয়েছে তাদের মাদক বিস্তারের সুবিশাল এক নেটওয়ার্ক। দিনের সময় কোন রকম সময় পার করলেও সন্ধ্যার পরই সরব হয়ে উঠে এসব ছদ্মবেশি পাগল। তারা পাগল সেজে সামাল দিচ্ছে ছোট থেকে বড় ধরনের মাদকের ব্যবসা। তাদের অনেককে মেকআপ নিতেও দেখাযায়। নিয়ম করে নোংরা থাকার কৌশলও রপ্ত করছে হাকিম পাগলারা। রাস্তায় বিভিন্ন পয়েন্টে বসে থেকে মাদকের খুচরা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, পুলিশের অবস্থান জানান দেয়া সহ সরবরাহ করে প্রয়োজনীয় তথ্য। দিনের বেলা তাদের দেখা মিলা অনেকটা অনিশ্চিত হলেও পশ্চিম আকাশে আলো আধারি নেমে আসলেই দেখাযায় তাদের স্বরব উপস্থিতি ও তৎপরতা। সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত যাদের উপস্থিতি থাকে ফুটপাতজুড়ে।

রাজধানীর কমলাপুর থেকে ফেনসিডিল আর গাঁজা যাবে কন্যাণপুর। কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে, পল্টনমোড়ে, প্রেসক্লাবের সামনে, শাহবাগ মোড়ে, সাইন্সল্যাবের পাশের ফুটপাতে, শুক্রাবাদে ও শ্যামলী শিশুপার্কের সামনে সহ অবস্থান নিয়েছে সাতজনের একটি গ্রুপ। এভাবে সাতজন মিলে পার করে দেবে প্যাডলারকে। এর মধ্যে কোথাও পুলিশের সঙ্গে বোঝাপড়ায় ঝামেলা হলে সেই খবর পরস্পরের মধ্যে আদানপ্রদান করা হয় নিমিষেই। এই পাগলদের একই এলাকায় দেখা মিলবে তা নয়। তবে একটু এদিকে সেদিক করে রুটটা থাকে কাছাকাছি। এরা পরস্পর লাইনম্যানের মতো কাজ করে। এ রকম প্রতিটা রুটে ঘুরে ঘুরে তারা নিয়ন্ত্রণ করছে মাদকরাজ্য। মাদক ব্যবসায়িদের একজন কবির। নির্দিষ্ট বাসস্থান জানাযায়নি। তবে বেশির ভাগ সময় তার দেখা দিয়ে রমনাপার্ক ও সোহরাওয়ার্দি উদ্যানের ফুটপাতে। এই এলাকায় ‘হোম ডেলিভারির’ দায়িত্ব তার। কেন এ রকম কৌশল ঠিক করলেন জানতে চাইলে তিনি বলেন, পুলিশের সঙ্গে যোগাযোগের একটা এলাকাভিত্তিক লেনদেন আছে। আমার এলাকা এটি। আমি এখানে যাতে ঝামেলা না হয় সেটা দেখতেসি। কিন্তু আমার কাস্টমার বেশি হাইকোর্ট মাজারের সামনে।

কাজ করছি অন্যান্য এলাকায় চালান পৌছানোর দায়িত্বে। এতগুলো এলাকা পার হইয়া যাইতে হয়। আবার সব পুলিশ সিস্টেমেও আসে না। তখন আমরা এই বুদ্ধি করসি। কবির পাগল সাজে না, পাগল সাজায়, মাদকের ব্যবসাটা তার। আলাপকালে হুমায়ুনের পাশে থাকা ‘পাগল’ হাকিম বলে, আমাদের রিস্ক কম। কারণ মানুষ হয় পাগল ভাবে নইলে বাহিনীর সোর্স মনে করে। আর ধরা খাইলে পাগলের রাস্তার অভাব নেই। এই খুচরা ব্যবসায়ীর রুট ধরে রাজধানীর কমলাপুর থেকে কল্যাণপুর পর্যন্ত যেতে লেগুনা ও রিকশা মিলিয়ে সময় লাগে এক ঘণ্টা। রাস্তার উত্তর পাশ থেকে ফেরত যেতে হয় কারণ ওপারের হিসাব আলাদা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় এ ভয়াবহ মাদক ব্যবসা চলে। তারা পাগলদের চেনেন কিন্তু কেউই কাউকে কিছু বলতে চান না।

রাজধানীতে এসব মাদক ব্যবসায়িদের দৌরাত্ম্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর জানা থাকলেও কোন পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, চেষ্টা করেও ‘বড় ভাইদের’ কারণে কিছুই করার থাকে না। এই বড় ভাইরা কারা জানতে চাইলে তিনি বলেন, যখন যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করে তাদেরই কেউ। পুলিশের এই বক্তব্য ঠিক নয় বলে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমাদের নজরে বড় কোনও চালান ধরা ছাড়া তেমন কিছু পড়ে না। তবে পুলিশ চেষ্টা করলে পারে না এমন কোনও কিছু থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। তিনি বলেন, চোরাই পথে আসা নেশা দ্রব্যের নথিপত্র আমরা তৈরি করেছি। এখন কেবল সেগুলো নির্মূলে ব্যবস্থা নিতে হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত