বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রসব-বেদনা নিয়ে দুইদিন জঙ্গলে লুকিয়ে ছিলেন মনোয়ারা

rohingaনিউজ ডেস্ক : মিয়ানমারে সংখ্যালঘু মুসলমানদের উপর সামরিক বাহিনীর চালানো অকথ্য নির্যাতনের বর্ণনা দিলেন রোহিঙ্গা নারী মনোয়ারা। ধরা পড়ার ভয়ে প্রসব-বেদনা নিয়ে দুইদিন জঙ্গলে লুকিয়ে ছিলেন তিনি।

মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে অবশেষে তিনি আশ্রয় নিয়েছেন টেকনাফে। খবর বিবিসির।
সন্তানসম্ভবা মনোয়ারার বাড়ি ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যে। মংডুর পোয়াখালি এলাকার চাককাটা গ্রামে স্বামী নুর মোহাম্মদকে নিয়ে তার ছিল সুখের সংসার। অনাগত সন্তানের সুখ-স্বপ্নে যখন বিভোর তখনই নেমে এল তার জীবনের সবচেয়ে কঠিনতম সময়।

পাশের গ্রাম জ্বালিয়ে দিয়েছে সেনারা এ খবর আগেই শুনেছিলেন তিনি। কিন্তু তার শরীরের যে অবস্থা তাতে আর কোথাও পালিয়ে যাওয়ার সামর্থ ছিলনা তার। এক পর্যায়ে মনোয়ারাদের গ্রামেও আক্রমণ হয়। তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে তার স্বামীকে ধরে নিয়ে যায়।

নভেম্বরের শেষ নাগাদ একদিন সকালে হঠাৎ তার বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। মিয়ানমারের চলমান সহিংসতা থেকে রেহাই পায় না মনোয়ারা এবং তার পরিবার।

এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে, সাতদিন থেমে থেমে পায়ে হেটে এসে পৌঁছান নাফ নদীর ধারে। গভীর রাতে পার হন নদী। কিন্তু অন্য সবাই নদী পাড়ি দিয়ে চলে গেলেও তিনি যেতে পারেননি। কারণ ততক্ষণে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়।

একদিকে বিজিবি ধরে ফেলার ভয়, অন্য দিকে প্রসব বেদনা। চলার ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। সেই অবস্থায় টেকনাফ সীমান্তে প্যারাবনে দুইদিন কাটান তিনি।

অচেতন মনোয়ারাকে জঙ্গল থেকে কারা যেন উদ্ধার করেন তা তার মনে নেই। বাংলাদেশে এসে একটি কন্যা সন্তানের জন্ম দেন মনোয়ারা। তিনি যে বেঁচে আছেন এটাই তার কাছে মাঝে মাঝে আশ্চর্যের মনে হয়।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ