,

চট্টগ্রামে অভিযানে আটকদের বিরুদ্ধে মামলা

7a9e6e879993f25ff1758df2b773b438-ctg-01নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) পাঁচ সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে নগরের আকবর শাহ থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।

র‍্যাব-৭ এর উপসহকারী পরিচালক এম জি রব্বানী বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমন আইনে এসব মামলা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আকবার শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ আজ সকালে বলেন, তিনটি মামলায় গ্রেপ্তার হওয়া হুজি সদস্যদের আসামি করা হয়েছে। তাঁদের এসব মামলায় আজ শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উদ্ধার করা হয় চারটি হাত গ্রেনেড, দুটি পিস্তল ও বোমা তৈরির সরঞ্জাম। এই অভিযানের আগে আকবর শাহ থানার আওতাধীন এ কে খান এলাকা থেকে জঙ্গি সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে র‍্যাব। আটক করা ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের মুকিম তালুকদারের বাড়ি ঘিরে অভিযান চালায় র‍্যাব।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর