বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ ভবনের নকশা বিন্যাস শুরু

03নিউজ ডেস্ক : জাতীয় সংসদ ভবনলুই আই কানের আঁকা জাতীয় সংসদ ভবন ও প্রস্তাবিত সচিবালয় এলাকার নকশা বিন্যাসের কাজ শুরু করেছেন স্থপতিরা। চার সেটে থাকা ৩ হাজার ৪১২টি নকশার বিন্যাস শেষে আনুষ্ঠানিকভাবে সেগুলো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ ভবনের দুই নম্বর স্থায়ী কমিটির কক্ষে বৃহস্পতিবার নকশার বাক্স খোলা হয়।

স্থাপত্য অধিদফতরের স্থপতি সাইকা বিনতে আলমের নেতৃত্বে কর্মকর্তারা বৃহস্পতিবার সারাদিন নকশা বিন্যাসের কাজ করেন। সব নকশা মেলাতে বেশ কয়েক দিন সময় লাগতে পারে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।

গত ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের মহাফেজখানা থেকে লুই কানের আঁকা করা ৮৫৩টি নকশা ঢাকায় এসে পৌঁছে। ৪১টি বাক্সে মোট চার সেট নকশা রয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানা যায়, নকশা আসার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দুই দফায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এবং স্থাপত্য অধিদফতরের স্থপতিদের সঙ্গে বৈঠকে করে নকশার বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করেন।

এ বিষয়ে স্পিকার বলেন, ‘প্রথমে একটি সেট মিলিয়ে সেটি প্রধানমন্ত্রীকে দেখানো হবে। এরপর একটি সেট সংসদে রেখে বাকিগুলো সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে রাখার সেখানে পাঠানো হবে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এসব নকশা হস্তান্তর করবেন। অনুষ্ঠানটি ২২ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে করার জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হবে।’

সংসদ সচিবালয় থেকে জানা যায়, ৪ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নকশার একটি সেট ন্যাশনাল আর্কাইভসে রাখতে বলেছেন। তিনি বলেছেন, ‘এই নকশা জাতীয় সম্পদ। এটি এতদিন আমাদের কাছে ছিল না। এখন হাতে এসেছে। তাই এসব নকশা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং সাধারণের দেখার জন্য প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। ’ বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত