,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

image-3776চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে দুই পক্ষের কর্মীদের কথা-কাটাকাটির জের ধরে আজ বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। রাত পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছিল। এ সময় অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতে থাকা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে ছাত্রলীগের সভাপতি পক্ষের কর্মীদের সঙ্গে সাধারণ সম্পাদকের কর্মীদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে এটি পাশের শাহজালাল হলেও ছড়িয়ে পড়ে। দুই পক্ষের নেতা-কর্মীদের লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র হাতে সংঘর্ষে লিপ্ত হন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর রাত পৌনে ১১টার দিকে মুঠোফোনে বলেন, ‘আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এখনো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে।’ একই কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।

এ দিকে বিশ্ববিদ্যায়ের মেডিকেল সেন্টার সূত্র জানায়, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ জনকে সেখানে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পক্ষ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের এবং সাধারণ সম্পাদক পক্ষ সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী বলে পরিচিত। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে