,

লেবু-আদা-মধু দূরে রাখুন শীতের অসুখবিসুখ

লাইফস্টাইল ডেস্ক : হালকা শীত মনোরম৷ তবে স্বাস্থ্যের পক্ষে বড় ভাল এমনটা বলা যায় না৷ বরং এই শীত পড়ার মরশুমেই অসুখে পড়ার সম্ভাবনাও বেশি৷ কখনও ঠান্ডা, কখনও গরমে নাজেহাল অবস্থা৷ আর ঠিক এই সময়ই থাবা বসায় সর্দি-জ্বর৷ কখনও আবার বেজায় গলা খুসখুসে চরম বিরক্তি৷

honey_pic2548412-702x336

এদিকে কাফ সিরাপ বা বাজার চলতি ওষুধের নানা সাইড এফেক্ট৷ কখনও আবার জাঁকিয়ে বসে ঘুমঘুম ভাব৷ ফলে অনেকেই এই ধরনের ওষুধ খেতে রাজি হন না৷ উপায় অবশ্য হাতের কাছেই৷ ঘরোয়া টোটকাতেই এই অসুখের হাত থেকে বাঁচা যায়৷

কারা রক্ষা করবে? খুব চেনা তিনটি উপাদানই হয়ে উঠতে পারে রক্ষাকবচ৷ এগুলি হল- লেবু, আদা ও মধু৷
লেবুতে থাকে ভিটামিন সি৷ স্বাভাবিকভাবেই ঠান্ডা লাগা প্রতিরোধ করতে এর জুড়ি মেলা ভার৷ রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয় লেবু৷শরীরে জমা বর্জ্য পদার্থ বা টক্সিন বের করে দিতে আদা সিদ্ধহস্ত৷ এছাড়া বমি বমি ভাব, ঝিমুনি ও ঠান্ডা লাগাও প্রতিরোধ করে আদা৷মধুও ঠান্ডা লাগা আটকাতে কার্যকরী৷ বিশেষত গলা খুসখুস বা সংক্রমণ রোধ করতে একেবারে অব্যর্থ৷

কীভাবে তৈরি করবেন মিশ্রণ?প্রথমে আদা ও লেবুগুলিকে পিস পিস করে কেটে নিন৷ খেয়াল রাখুন আদা ও লেবুর টুকরোগুলো যেন পরপর থাকে৷এবার একটি পরিছন্ন জারে সেগুলিকে রেখে দিন৷পুরো জারে প্রয়োজনমতো মধু ঢেলে দিন৷ দেখুন যাতে, লেবু ও আদার টুকরোগুলো ভালভাবে মধুতে ডুবে যায়৷

পুরো মিশ্রণটিকে রেফ্রিজারেটরে রেখে দিন৷ ধীরে ধীরে সেটি জেলিতে পরিণত হবে৷

এবার প্রয়োজমতো গরম জলে এই মিশ্রণ নিন৷ কিছুক্ষণ রাখুন৷ তারপর চায়ের মতো পান করুন৷ দরকার হলে চায়ের সঙ্গেও এই মিশ্রণ মিশিয়ে নিতে পারেন৷

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক