,

ব্যবসা ছেড়ে দেয়ার ঘোষণা ট্রাম্পের

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ব্যবসা পুরোপুরি ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে যাতে কোনো স্বার্থগত দ্বন্দ্ব সৃষ্টি না হয় সেজন্য তিনি এ কাজ করতে যাচ্ছেন। বুধবার এক ট্যুইটে এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প

trump1480514400

এর আগে ট্রাম্প ব্যবসার কারণে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে কোনো ঝামেলা হবে না বলে দাবি করেছিলেন। এ সিদ্ধান্তের কারণে মার্কিন সাংবিধানিক আইনজীবী ও নৈতিক কাউন্সিলরা ট্রাম্পের তীব্র সমালোচনা করে আসছিলেন। বুধবার সকালে শেষ পর্যন্ত আগের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিলেন এই আবাসন ব্যবসায়ী।

ট্যুইটারে ট্রাম্প লিখেছেন, ‘১৫ ডিসেম্বর নিউ ইয়র্ক শহরে আমি আমার সন্তানদের নিয়ে বিশাল সংবাদ সম্মেলন করতে যাচ্ছি। আমেরিকাকে আবারও মহান করার উদ্দেশ্যে দেশ পরিচালনায় যাতে আমি সম্পূর্ণ মনোযোগী হতে পারি সেজন্য ব্যবসায়ীক কর্মকাণ্ড পুরোপুরি ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনা করা হবে এতে।’

তিনি লিখেছেন, ‘যেহেতু আইনগতভাবে আমাকে এর জন্য অনুমোদন দেয়া হয়নি তাই আমি মনে করি এটি ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ। যাতে আমার বিভিন্ন ব্যবসার কারণে কোনো স্বার্থগত দ্বন্দ্বের সৃষ্টি হয়।’

ট্রাম্প আরো লিখেছেন, ‘ব্যবসায়িক কর্মকান্ড পুরোপুরি ছেড়ে দেওয়ার জন্য আইনি প্রক্রিয়া চলছে। প্রেসিডেন্টের কাজ আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে