,

মরুর দেশে প্রবল বর্ষণ ও বন্যা : নিহত ৭

 

আন্তর্জাতিক ডেস্ক :মরুভুমির দেশ সউদি আরবের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে সাত ব্যক্তির প্রাণহানি এবং বহু আহত হয়েছে। এছাড়া আটকা পড়েছে অসংখ্য লোক।বন্যা ও বর্ষণের কারণে বিশা এলাকায় তিন তরুণ, বাহায় অপর দু’জন এবং ক্বুনফুদাহ এলাকায় বজ্রপাতে দুই প্রবাসীর প্রাণহানি ঘটেছে।

image-8729
প্রবল বন্যার ফলে বহু বাড়িঘর ধ্বংস, রাস্তা বন্ধ এবং যানবাহন উল্টে গেছে। এর মধ্য দিয়ে দেশটির বিভিন্ন অঞ্চলে ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতাই ফুটে উঠেছে।মক্কা প্রদেশের ক্বুনফুদাহ এলাকায় বজ্রপাতে দুই প্রবাসীর প্রাণহানির পাশাপাশি তাদের দুই সহকর্মীও আহত হন। পরে তাদের হাসপাতালে নেয়া হয়।এছাড়া ক্বুনফুদাহ এলাকার বিভিন্ন স্থান পানির নিচে তলিয়ে যায় এবং জেদ্দা ও জাযানকে সংযোগকারী আন্তর্জাতিক সড়কটি ভেসে যায়।

তিন ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে চলে যায় বিশা এলাকা। এসময় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং দু’জন আহত হয়।দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ওয়াদি হৌরান এলাকায় বন্যার তোড়ে দেশের উত্তরাঞ্চলীয় আরার অভিমুখী রাস্তা ফেটে যায়। এছাড়া রাস্তা পিচ্ছিল হয়ে অনেক গাড়ি উল্টে যায়। বৃষ্টির সময় সবাইকে বাইরে যেতে নিষেধ করেছে পুলিশ।প্রবল বর্ষণের কারণে মাহায়িল এলাকার একটি এলিমেন্টারি স্কুলের শিশুরা ওয়াদি মুহাম্মদ এলাকায় তিন ঘণ্টা আটকে থাকে। বর্ষণের পূর্বাভাস পেয়ে অনেক স্কুলই ক্লাশ সাসপেন্ড করে। সিভিল ডিফেন্স বিভাগ সয়ুল এলাকায় আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষককে উদ্ধার করে।
রাজধানী রিয়াদে দুর্ঘটনা এড়াতে কয়েকটি রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। এছাড়া বিমানের সাহায্যেওসস আটকা পড়া কয়েক জনকে উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে