,

জম্মু-কাশ্মীরে সেনাক্যাম্পে সন্ত্রাসী হামলা, ২ সেনা নিহত

34070-jommor-kashmirআন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের নাগ্রতা এলাকায় সেনাক্যাম্পে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে দুই সেনা নিহত হয়েছেন।স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।হামলার পর সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। সেটি এখনো অব্যাহত আছে।

সেনা সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে জম্মুর ২০ কিলোমিটার দূরে নাগ্রতার ক্যাম্পটি লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারে সন্ত্রাসীরা। এ সময় তারা প্রকাশ্যে গুলি চালায়। এতে সেনাবাহিনীর এক মেজর ও এক জওয়ান নিহত হন।

হামলার পর সেনা কর্মকর্তাদের মেসে দুই থেকে তিন সন্ত্রাসী লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।নাগ্রতা সেনাদের ১৬ কর্পসের সদর দপ্তর। এই শাখা বৃহত্তর জম্মু এলাকায় সীমান্ত পাহারা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালায়। হামলাস্থলের আশপাশ ঘিরে রেখেছে সেনারা। আশপাশের এলাকার সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। মহাসড়কে বন্ধ রয়েছে যান চলাচল।

এদিকে, জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে রামগড় এলাকায় আন্তর্জাতিক সীমান্তে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। সেখানেও বিএসএফ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা