,

‘নাসিকে পরাজয় নিশ্চিত জেনে বিএনপির অজুহাত’

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি জনগণের ওপর থেকে আস্থা হারিয়ে নানান সময় নানা অজুহাত খোঁজার চেষ্টা করছে। বিগত নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনেও বিএনপি নানা অজুহাত তুলেছিল কিন্তু তার পরও ভোট সুষ্ঠু হয়েছিল। এবারও নাসিকে পরাজয় সুনিশ্চিত জেনে তারা নানা অজুহাত দাঁড় করাচ্ছেন।

image-7978

শনিবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্ধোধন করে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব সময় সেনাবাহিনীর প্রয়োজন হয় এটা কোনো যুক্তি নয়। বিগত নাসিক নির্বাচনে বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকারকে কোরবানী দেয়া হয়েছিল। তিনি নিজে সাংবাদিকদের সামনে কাঁদতে কাঁদতে বলেছিলেন তাকে কোরবানী দেয়ার আগে গোসল করতে দেয়া হয়নি। কারণ বিএনপি জানতো নির্বাচনে তাদের ভরাডুবি হবে।

এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ছোরাপ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাঁচ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনটি এলজিইডির ব্যবস্থাপনায় নির্মাণ করা হয়েছে।

এছাড়া তিনি উপজেলা পরিষদ আয়োজিত এক সুধী সমাবেশে, জেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং কুষ্টিয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির