,

পুরুষদের পছন্দের তালিকায় থাকে যেসব নারীরা !

girl_bd_pratidinপ্রত্যেক পুরুষ তার জীবনসঙ্গী হিসেবে নিজস্ব পছন্দকে গুরুত্ব দেয়। একজন নারী হিসেবে আপনি যাকে নিজের সঙ্গী হিসেবে চান, অনেকসময় তাকে নাও পেতে পারেন। কারণ আপনাকে হয়ত তার পছন্দ নয়। তখন কার্যসিদ্ধি করতে কখনই নিজেকে পরিবর্তনের ভুল করবেন না। আপনি যেরকম সেরকমই থাকুন। দেখবেন আপনাকে ভাল লাগলে তিনি নিজে থেকে আপনার প্রেমে ধরা দেবেন। এবার দেখে নেওয়া যাক পুরুষরা সাধারণত কোন ধরনের নারীকে নিজের জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেন—

১। ক্রীড়াবিদ-  সত্যি কথা বলতে পুরুষদের তুলনায় অনেক কমসংখ্যক মেয়ে খেলাধূলা করতে পছন্দ করে বা করে। কিন্তু অনেক পুরুষ আছেন যারা নিয়মিত খেলাধূলা করে থাকে এরকম মেয়ে পছন্দ করেন। যদি আপনিও নিয়মিত শরীরচর্চা বা কোনও খেলার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে লুকোবেন না। হয়ত আপনার এই কাজটিই সেই বিশেষ ব্যক্তির পছন্দ হতে পারে।

২। অতিরিক্ত প্রসাধনীর ব্যবহার-  অনেক নারী আছেন, যারা তুচ্ছ থেকে তুচ্ছ কারণেই প্রসাধনীর সামগ্রী নিয়ে সাজতে বসে যান। দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে পুরুষরা সেই মেয়েদের সঙ্গে মিশলেও তাদের জীবনসঙ্গী হিসেবে ভাবেন না। ‌তাই তাকে মুগ্ধ করতে অতিরিক্ত সাজ কখনই সঠিক পথ নয়।

৩। যিনি খেয়াল রাখেন-  পুরুষরা নিজেদের জীবনসঙ্গীর মধ্যে সবসময় তাঁদের মা’‌কে খোঁজেন। তাই সবসময় চেষ্টা করবেন তার খেয়াল রাখার। এছাড়া যে সমস্ত মেয়েরা নিজের সঙ্গীর ওপর আধিপত্য দেখায়, তারাও কিন্তু পুরুষদের পছন্দের তালিকায় থাকেন।

৪। যিনি দায়িত্ব নিয়ে থাকেন- অনেক নারী আছেন, যারা ছোট ছোট কাজগুলো অত্যন্ত দায়িত্ব সহকারে পালন করে থাকেন। পুরুষরা কিন্তু সেই মহিলাদের প্রতি আকৃষ্ট বেশি হন। তাই আপনিও যদি সেরকমই দায়িত্ব নিতে ভালবাসেন, তাহলে দেখবেন তিনি একদিন একদিন আপনার কাছের মানুষ হয়ে উঠবেন।

৫। সাহসী- অধিকাংশ পুরুষ জীবনসঙ্গী হিসেবে এমন নারী পছন্দ করেন, যারা সাহসী পদক্ষেপ নিতে এক মুহূর্ত ভাবেন না, যারা যে কোনও ব্যাপারে সাহসের সঙ্গে এগিয়ে যায়, এমনকী সঙ্গীর প্র‌য়োজনে যে কোনও পদক্ষেপ নিতে পারে। নিজের মধ্যেও সেই সাহসটা আনুন। দেখবেন ঠিকই কাজ হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে