,

এক মাছ সাত লাখ টাকা!

 

আন্তর্জাতিক ডেস্ক :৬০ কেজি ওজনের একটি তেলিয়া ভোলা (সংকর প্রজাতির) মাছ বিক্রি হলো প্রায় সাত লাখ টাকায়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে বিশালাকারের ওই মাছটি বিক্রি হয়।

image-7785

আগের দিন রাতে কাঁথির পেটুয়ার বাসিন্দা বীরেন খাণ্ডার জালে মাছটি ধরা পড়ে। লম্বায় প্রায় পাঁচ ফুটের মাছটির ওজন ৬০ কেজি। এই ধরনের মাছ মূলত গভীর সমু্দ্রে থাকে। কিন্তু প্রজননের জন্য উপকূলে এসে ধরা পড়ে যায় মাছটি।

নিলামের জন্য বাজারে প্রভাতকুমার হাজরার আড়তে মাছটি আনার পর থেকেই দরদাম শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত বেলা ১২টা নাগাদ কেজি প্রতি মাছটির দাম ওঠে ১১ হাজার ৩০০ টাকা। সবমিলিয়ে ৬০ কেজি ওজনের মাছের দাম দাঁড়ায় ৬ লাখ ৭৮ হাজার টাকা। মাছটি কেনেন রাণাঘাটের বাসিন্দা টিংকু বর্মন।

এর আগেও বীরেন খাণ্ডা এ ধরনের দু’টি বড় মাছ ধরে লাখপতি হয়েছেন। এবারে মাছের সাইজ আরো বড় হওয়ায় দামও পেলেন বেশি। এ ধরনের মাছের দাম আরো বেশি হয় এর পটকার জন্য। কারণ এই ধরনের পটকা ক্যাপস্যুল তৈরিতে কাজে লাগে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে