,

ইরাকে গাড়িবোমায় নিহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক :গাড়িবোমা হামলায় ইরাকে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। রাজধানী বাগদাদের দক্ষিণে আল হিল্লা শহরের একটি পেট্রোল পাম্প ও রেস্টুরেন্টের মাঝে বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে।

image-7798

মধ্যপ্রাচ্যের চরমপন্থী সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে।

ইমাম হোসেনের চেহলাম তথা আরবাইন হচ্ছে শিয়াদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান। তাদের পবিত্র স্থান ইরাকের কারবালা শহরে প্রতিবছর এ উপলক্ষে শিয়ারা জমায়েত হয়। এখান থেকে ফেরার পথে তীর্থযাত্রীদের বাস আল হিল্লা শহরের একটি পেট্রোল পাম্প সংলগ্ন রেস্তোঁরায় যাত্রাবিরতি করে থাকে। এ বছর ১ কোটি ৭০ লাখ থেকে প্রায় ২ কোটি শিয়া কারবালায় ইমাম হোসেনের মাজার জিয়ারতে গিয়েছেন।

বৃহস্পতিবার ওই রেস্তোঁরাটির কাছে একটি ট্রাক বোমার বিস্ফোরণ ঘটে। নিহতদের অধিকাংশই ইরান ও বাহরাইনের নাগরিক বলে সংবাদ সংস্থাগুলো জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা